রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শন

সাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত।

বুধবার (৬ মে ২০২৬) বিকেলে তিনি এ কর্মসূচির বিভিন্ন প্রশিক্ষণ ট্রেড ও কর্মস্থল ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি গ্রাফিক্স ডিজাইন (নকশী কম্পিউটার), ব্লক বাটিক অ্যান্ড স্ক্রিন প্রিন্ট (নকশী হস্তশিল্প), বিউটি সেলুন (স্মার্ট বিউটি পার্লার) এবং টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং (সাথী লেডিস টেইলার্স) ট্রেডের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় প্রশিক্ষণার্থীদের কাজের মান, দক্ষতা অর্জন ও বাস্তব প্রয়োগ সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের সাথে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা এম. মুর্শিদ আলম, ব্র্যাকের জেলা সমন্বয়ক এ এস কে আশরাফুল মাশরুদ, যশোর জেলা ব্যবস্থাপক সোবহান শেখ, সদর কর্মসূচি সংগঠক মো. ফয়সাল রানা, নকশী গ্রুপের স্বত্বাধিকারী সালমা খাতুনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

পরিদর্শন শেষে অতিথিবৃন্দ ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য ব্র্যাক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম

​নিভে গেল সাতক্ষীরার সংবাদ অঙ্গনের এক প্রিয় ব্যক্তিত্ব। নিবেদিতপ্রাণ সাংবাদিক, সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

কুষ্ঠরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কুসংস্কার ও সামাজিক বৈষম্য দূর করতে সাংবাদিকদের আরওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে “ডেঙ্গুবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় শোকের ছায়া: জোহরের পর সাংবাদিক ও ব্যবসায়ী নেতা আব্দুল আলীমের জানাজা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের আহ্বান
  • সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক
  • সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য
  • সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এস এস এন্টারপ্রাইজের যাত্রা শুরু
  • জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায় দেশের অধিকাংশ মানুষ: শহিদুল ইসলাম মুকুল
  • সাতক্ষীরায় ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি সচেতনতায় ভিবিডির স্বেচ্ছাসেবকেরা
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য পোনা অবমুক্তকরণ
  • খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া
  • সাতক্ষীরায় চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন