শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ভ্যাট কমপ্লেক্স ও ভোমরায় কাস্টমস কমপ্লেক্সের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরায় নবনির্মিত কাস্টমস কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম কাস্টমস কমপ্লেক্স উদ্বোধন করেন।

তবে উদ্বোধন উপলক্ষে কোন বক্তব্য দেননি এনবিআর চেয়ারম্যান।

এসময় জেলা প্রশাসক হুমায়ুন কবির ও পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দীকি উপস্থিত ছিলেন।

এর আগে তিনি সাতক্ষীরার কাটিয়া এলাকায় নবনির্মিত ভ্যাট কমপ্লেক্সের উদ্বোধন করেন।

প্রসঙ্গত, ভোমরা স্থলবন্দরের কাস্টমস কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে ২২ কোটি টাকা ব্যয়ে। আর ভ্যাট কমপ্লেক্সের নির্মাণ ব্যয় হয়েছে ১৫ কোটি টাকা।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, সাতক্ষীরার নবনির্মিত ভ্যাট কমপ্লেক্স’র উদ্বোধন

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, সাতক্ষীরার নবনির্মিত ভ্যাট কমপ্লেক্স’র শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর আয়োজনে শহরের উত্তর কাটিয়ায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে উক্ত কমপ্লেক্সর উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (অভ্যন্তরীন সম্পদ বিভাগ) চেয়ারম্যান সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ফারজানা আফরোজ, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ খুলনার কমিশনার সৈয়দ আতিকুর রহমান, সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির, সাতক্ষীরা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সারোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, সাতক্ষীরার সহকারী কমিশনার মো. জিয়াউদ্দীন, সহকারী রাজস্ব কর্মকর্তা মাজহারুল মেজবাহ, সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু, সাধারণ সম্পাদক এস এম মাকসুদ খান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কাউছার মো. ওয়াহিদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, সাতক্ষীরার নবনির্মিত ভবনের নির্মাণাধীন ব্যয় হয়েছে ১৭ কোটি টাকা। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ কারী ফিরোজ আহমেদ।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • বিডি নিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ