রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার কুলিয়ায় স্ত্রী’র শোকে স্বামীর আত্মহত্যা!

দেবহাটার কুলিয়া তে স্ত্রীর শোকে আব্দুস সালাম (৩০) নামের এক দিনমজুর আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২১জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বহেরা মাঝের পাড়া গ্রামে এমন ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কুলিয়া ইউনিয়নের বহেরা গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে।
জানা যায়, নিহতের সাথে ১০ বছর পূর্বে পুষ্পকাটি (কলখালী) গ্রামের আহাদ গাজীর কন্যার বিবাহ হয়। তাদের পরিবারে (৮) বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
নিহতের বাবা আব্দুল মজিদ গাজী জানান, তার ছেলের স্ত্রীর সাথে একই গ্রামের মিলন নামের এক ব্যক্তির দীর্ঘদিন অবৈধ সম্পর্ক গড়ে উঠে। তারই সুত্র ধরে মিলন বিভিন্ন সময় গোপনে আসা যাওয়া করতেন। এমনকি একার্ধীকবার বাড়িতে তাদেরকে ধরে হয়। বিষয়টি নিয়ে গ্রামে কয়েকবার সালিশী বৈঠক হয়েছে। কিন্ত বার বার সালিশ করার পরও তাদের অবৈধ সম্পর্ক থেমে থাকেনি।
গত তিন মাস পূর্বে আব্দুস সালামকে তার স্ত্রী গোপনে তালাক দেয়। তালাকের পরও ঘর সংসার অবস্থায় গত ২০দিন পূর্বে আব্দুস সালামকে গ্যারান্টার করে ব্র্যাক ব্যাংক হতে ২০ হাজার উত্তোলন করে। টাকা উত্তোলন করার কয়েক দিন পর স্বামীর সাথে গোলযোগ করে জিনিসপত্র নিয়ে তার স্ত্রী বাপের বাড়িতে চলে যায়।
শুক্রবার (২১ জুন) সকালে সালামের স্ত্রী ও তার প্রেমিককে এক সাথে ঘুরতে দেখে। এ কষ্ট সহ্য না করতে পেরে সে বাড়িতে এসে আড়ার সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারনা পরিবারের।
প্রথমে নিহতের ভাবী নাছিমা খাতুন সালামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তারপর তার আত্মচিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঝুলন্ত দেহ মাটিতে নামায়। এরপর বেলা আড়াই টার দিকে দেবহাটা সার্কেল ও দেবহাটা থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ সেখ মাহমুদ হোসেন জানান, ময়না তদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে দেবহাটা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজরবিস্তারিত পড়ুন

পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে। নতুনবিস্তারিত পড়ুন

  • নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
  • বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির
  • দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ব্যারেজের পর দ্বিতীয় পদ্মা সেতু করার সিদ্ধান্ত: সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • পদ্মা ব্যারাজ হলে ৭ কোটি মানুষ উপকৃত হবে: পানিসম্পদ মন্ত্রী
  • আ. লীগ নিয়ে প্রশ্ন করলে আমরা বিব্রত বোধ করি: প্রতিমন্ত্রী শাহে আলম
  • পদ্মা ব্যারাজের নকশা প্রধানমন্ত্রী নিজেই করছেন: অর্থ উপদেষ্টা
  • তৃতীয় দফায় খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম