সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

“বর্ষায় নতুন পানির সঙ্গে রাসেল ভাইপার আতঙ্ক

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মায় নতুন পানি আসছে। গত দুদিন ধরে বর্ষার নতুন পানি আসায় চকরাজাপুর ইউনিয়নের ১৫টি চরের প্রায় তিন হাজার পরিবারের ২০ হাজার মানুষ রাসেল ভাইপার আতঙ্কের মধ্যে বসবাস করছেন। 

শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পদ্মার মধ্যে পলাশি ফতেপুর চরে একটি রাসেল ভাইপারকে পিটিয়ে মারা হয়েছে। 

এ বিষয়ে পলাশি ফতেপুর চরের জনি আহমেদ বলেন, সকালে পলাশি ফতেপুর পদ্মা নদী থেকে জাল তুলে বাড়ি ফিরছিলাম। এ সময় সামনে রাসেল ভাইপার দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে যাই। পরে আমার চিৎকারে কয়েকজন এগিয়ে এসে রাসেল ভাইপারটি লাঠি দিয়ে পিটিয়ে মারেন। পাঁচদিন আগেও এর পাশে আরেকটি রাসেল ভাইপার মারা হয়েছে। দুদিন থেকে বর্ষায় পদ্মায় নতুন পানি আসার পর থেকে রাসেল ভাইপারের বেশি লক্ষ্য করা যাচ্ছে। 

এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু দেওয়ান বলেন, পদ্মার নতুন পানি আসার সঙ্গে সঙ্গে রাসেল ভাইপার আতঙ্কে রয়েছে ১৫টি চরের প্রায় তিন হাজার পরিবারের ২০ হাজার মানুষ।”

একই রকম সংবাদ সমূহ

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা

অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক ও উদ্ধারকাজে নিয়োজিত রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনোবিস্তারিত পড়ুন

ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়

ভারত থেকে পুশইনের শিকার এক ভারতীয় নারীর বর্তমানে ঠায় হয়েছে সাতক্ষীরার কলারোয়ায়বিস্তারিত পড়ুন

  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান
  • এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ