সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে এনজিও ও সিএসও প্রতিনিধিদের নেটওয়ার্ক সভা

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ও সুশীল সমাজের প্রতিনিধিদের (সিএসও) মধ্যে টেকসই সমন্বয় ও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে এক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা শহরের হোটেল টাইগার প্লাস সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’।

সভায় বক্তারা মানব পাচার বিরোধী কার্যক্রমে যৌথ উদ্যোগ গ্রহণ, সময়োপযোগী তথ্য আদান-প্রদান এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সুইজারল্যান্ড অ্যাম্বাসির সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় এ সভাটি অনুষ্ঠিত হয়।

রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মিথুন সরকার। তিনি বলেন, মানব পাচার প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর নিবিড় সমন্বয় অত্যন্ত জরুরি।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উইনরক ইন্টারন্যাশনাল এর রিজিওনাল কোঅর্ডিনেটর শেখ মাসুদুল হাসান , স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত , ক্রিসেন্টের নির্বাহী পরিচালক এ কে এম আবু জাফর সিদ্দিক, হেডের নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, মিডার নির্বাহী পরিচালক দুলাল চন্দ্র দাস , সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস , আরার ফ্যাসিলিটেটর সেকেন্দার আবু জাফর , প্রেরণার ট্রেনিং ডেভেলপমেন্ট অফিসার মৃত্যুঞ্জয় সাহা, মৌমাছির মরিয়ম খাতুন, পরিত্রাণের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ রবিউল ইসলাম, জাস্টিস ফর কেয়ারের ইউথ লিডার সোহেল রানা, অগ্রগতির প্রজেক্ট ম্যানেজার শেখ মাহাবুবুর রহমান, উত্তরনের লিগ্যাল এ্যাডভাইজার এ্যাড মুনির উদ্দিন, সিটিআইপি সদস্য সাফিরুল ইসলাম ও সারভাইভার লিডার জেসমিন সুলতানা, ব্র্যাকের জেলা সমন্বয়কারী হুমায়ূন রশীদসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও সারভাইভার লিডাররা সভায় তাদের মতামত তুলে ধরেন।

বক্তারা বলেন, সাতক্ষীরা সীমান্ত এলাকা হওয়ায় পাচারকারীদের তৎপরতা রোধে এই নেটওয়ার্কিং সভা একটি কার্যকর ভূমিকা পালন করবে। সভা শেষে ভবিষ্যতে পাচার রোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়ি হতে দামারপোতাবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম
  • সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন