সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলকাতায় চিকিৎসাধীন সাবেক এমপির মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর

ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম-এর মরদেহ বিশেষ ব্যবস্থায় দেশে ফিরিয়ে আনা হয়েছে।

রোববার (১ মার্চ) রাত ১১টার দিকে ভারতের পেট্রাপোল চেকপোস্ট হয়ে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে তার মরদেহ হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কলকাতার দমদম এলাকায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতাল—Phoenix Medical Centre Pvt. Ltd.-এ চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। এক সপ্তাহ আগে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং শেষ পর্যন্ত লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকদের ভাষ্যমতে, মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগজনিত জটিলতায় তার মৃত্যু ঘটে।

পরিবারের সদস্যরা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ব্যক্তিগত প্রয়োজনে ভারতে যান এবং কলকাতার নিউটাউন এলাকায় বসবাস শুরু করেন। সেখানেই পরিবার-পরিজন নিয়ে অবস্থান করছিলেন সাবেক এই সংসদ সদস্য।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় কাগজপত্র ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করে। পরে পরিবারের সদস্যদের কাছে তা বুঝিয়ে দেওয়া হয়। মরদেহ নিজ জেলা টাঙ্গাইলে নেওয়ার প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, জোয়াহেরুল ইসলাম ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেন। তিনি টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করেছেবিস্তারিত পড়ুন

গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল

স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশে দীর্ঘবিস্তারিত পড়ুন

বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন দেশের সাবেক পুলিশবিস্তারিত পড়ুন

  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান
  • এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি
  • চলতি বছরেই শুরু স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা