শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মেডিকেলের সামনে মোটরযানের উপর মোবাইল কোর্ট

শেখ আমিনুর হোসেন : সাতক্ষীরা জেলায় সড়ক দুর্ঘটনা হ্রাস ও সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে ২০ বছরের অধিক পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের অধিক পুরাতন ট্রাক-কভার্ডভ্যান সড়ক থেকে অপসারণের উদ্দেশ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) একত্রে মোবাইল কোর্ট পরিচালনা করছে। এই উদ্যোগের ধারাবাহিকতায় রবিবার (০৩ আগস্ট ‘২৫) দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্টের সময়, ২০ বছরের পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের পুরাতন ট্রাক-কভার্ডভ্যানের চলাচল বন্ধ করা হয়। ওভারস্পিডে গাড়ি চালানো, ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের জন্য ৪টি মামলায় মোট ২ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করা হয়।

এই মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক মোঃ ওবায়দুর রহমান এবং সঙ্গীয় পুলিশ ফোর্স।

সাতক্ষীরা বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি:) কে এম মাহবুব কবির তৃতীয় মাত্রাকে জানান, বিআরটিএ সদর কার্যালয়ের চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এবং খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমানের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, মেয়াদ উত্তীর্ণ মোটরযান যেন সড়কে চলাচল না করতে পারে সে লক্ষ্যে সাতক্ষীরার স্থানীয় প্রশাসন, পরিবহণ মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা চাওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমানোর পাশাপাশি সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

পুরাতন যানবাহনের অপসারণের এই উদ্যোগের মাধ্যমে সড়কে দুর্ঘটনা কমার পাশাপাশি পরিবেশগত সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, এই ধরনের অভিযান সড়ক নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলেও অনুকরণীয় হতে পারে।

একই রকম সংবাদ সমূহ

প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস

জীবনের এক দীর্ঘ ও মেঠোপথ পেরিয়ে আসা মানুষগুলো আমাদের ইতিহাসের জীবন্ত দলিল।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী

উৎসবমুখর পরিবেশ, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শেষ মুহূর্তের প্রচার-প্রচারণার মধ্য দিয়ে আজ শনিবারবিস্তারিত পড়ুন

জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির

বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত