বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং ও গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের দুটি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ২০২৫ সালের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২ আগস্ট ) সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: ১১৫৯)-এর নির্বাচন ভোমরা বর্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অপরদিকে, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: ১১৫৫) এর নির্বাচন রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ১১ টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ।

ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: ১১৫৯) – এর উক্ত নির্বাচনে সভাপতি পদে মোঃ এরশাদ আলী (আনারস) প্রতীকে ৭৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আব্দুল হামিদ (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ৪৩০ ভোট। সহ-সভাপতি পদে মোঃ নজরুল ইসলাম (টিয়াপাখি) প্রতীকে ৬২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তান নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আরিজুর রহমান (উড়োজাহাজ) প্রতীকে পেয়েছেন ৪৮০ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ তরিকুল ইসলাম (সিংহ) প্রতীকে ১০৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরিজুল ইসলাম (হাঁস) প্রতীকে পেয়েছেন ৬৭ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ মনিরুল ইসলাম-০২ (হাতপাখা) প্রতীকে ১০৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মনিরুল ইসলাম-০১(ঘুড়ি) প্রতীকে পেয়েছেন ৯৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে খাদেমুল ইসলাম (ট্রাক্টর) প্রতীকে ৫৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কুতুবউদ্দীন গাজী (টেবিল) প্রতীকে পেয়েছেন ৫৫৪ ভোট। কোষাধ্যক্ষ পদে আল আমিন হোসেন জগ প্রতীকে ৫৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ কামরুল ইসলাম (খরগোশ) প্রতীকে পেয়েছেন ৫২৬ ভোট। প্রচার সম্পাদক পদে সেলিম মোল্যা (কমলালেবু) প্রতীকে ৯৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ কারিমুল ইসলাম (কাঁঠাল) প্রতীকে পেয়েছেন ১১৯ ভোট। দপ্তর সম্পাদক পদে মোঃ ইয়াছিন আলী (সিলিং ফ্যান) প্রতীকে ৫৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরিফুল ইসলাম (দোয়েল পাখি) প্রতীকে পেয়েছেন ৪৯৭ ভোট। সমাজকল্যাণ সম্পাদক পদে আমির হামজা (ঈগল) প্রতীকে ৮০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিরাজুল ইসলাম (পদ্মফুল) প্রতীকে পেয়েছেন ৩১৭ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় মোঃ আলাউদ্দিন নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে আল আমিন (চাকা) প্রতীকে ৮৩১ ভোট, মোঃ হযরত আলী মৃধা (বেলচা) প্রতীকে ৭৫০ ভোট, মনিরুল ইসলাম (রেডিও) প্রতীকে ৭১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। উক্ত নির্বাচনে সহকারি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, আবু মুসা, মোঃ আসাদুল ইসলাম। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জি.এম আব্দুর রকিব আল মেহেদী।

অপরদিকে, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: ১১৫৫) এর নির্বাচনে সভাপতি পদে হারান চন্দ্র ঘোষ (চেয়ার) প্রতীকে ৫১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল ইসলাম (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ৪৯৭ ভোট। সহ-সভাপতি পদে মোঃ হারুন অর রশিদ তুহিন (টেবিল ফ্যান) প্রতীকে ৫৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আঃ আলিম (গরুর গাড়ি) প্রতীকে পেয়েছেন ৪৩৬ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ হারুনার রশিদ (হারিকেন) প্রতীকে ৬৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মাসুদ আলম (হরিণ) প্রতীকে পেয়েছেন ৩৭৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ সিরাজ মোল্যা (টিউবওয়েল) প্রতীকে ৬২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আঃ আলিম (বাঘ) প্রতীকে পেয়েছেন ৪৪৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শওকত আলী (কাপ-পিরিচ) প্রতীকে ৬৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ জাহিদুর রহমান রাজু (খেজুরগাছ) প্রতীকে পেয়েছেন ৩৮৫ ভোট। কোষাধ্যক্ষ পদে হাফিজুল ইসলাম (কবুতর) প্রতীকে ৬৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুজিত কুমার মিঠু (শাপলা) প্রতীকে পেয়েছেন ১৬০ ভোট। প্রচার সম্পাদক পদে মোঃ মুনছুর আলী গাজী (ফ্রিজ) প্রতীকে ৫৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সাকিব হোসেন (মাইক) প্রতীকে পেয়েছেন ৪৯৬ ভোট। দপ্তর সম্পাদক পদে মোঃ আসাদুল ইসলাম (মোরগ) প্রতীকে ৫৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ ইয়াছিন আলী (প্রজাপতি) প্রতীকে পেয়েছেন ৪৯৭ ভোট। সমাজকল্যাণ সম্পাদক পদে মোঃ আবুল কাশেম (কলস) প্রতীকে ৫৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সাদেক আলী গাজী (মই) প্রতীকে পেয়েছেন ৪৬৫ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ জসিম উদ্দিন (বল) প্রতীকে ৬৭৪ ভোটে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ হযরত আলী (তালগাছ) প্রতীকে পেয়েছেন ৩৪৩ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে কামরুজ্জামান (হুক) প্রতীকে ৭৮২ ভোট, মোঃ রাকিবুল হাসান হারুন (গোলাপফুল) প্রতীকে ৭০৬ ভোট, মোঃ আঃ সাত্তার পটো (কোদাল) প্রতীকে ৬৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

উক্ত কেন্দ্রে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন,চেয়ারম্যান মোঃ ইসরাইল গাজী। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন শ্রী পরিতোষ ঘোষ। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, মোঃ গোলাম আজম।

একই রকম সংবাদ সমূহ

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায়বিস্তারিত পড়ুন

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছেবিস্তারিত পড়ুন

  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান