মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মোটরসাইকেলের তেল নিতে লাগবে ডিসির স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড

সাতক্ষীরায় জ্বালানি তেলের চলমান সংকট ও অনিয়ম নিয়ন্ত্রণে মোটরসাইকেলের জন্য তেল সরবরাহে নতুন নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৫ মার্চ) রাতে সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম এক জরুরি ঘোষণায় জেলা প্রশাসনের পক্ষে এ তথ্য জানান।

তিনি জানান, শুধু মোটরসাইকেলের ক্ষেত্রে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার সব ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহ করা যাবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো পাম্প বা ডিলার পয়েন্ট থেকে মোটরসাইকেলে তেল দেওয়া হবে না।

নির্দেশনায় বলা হয়, মোটরসাইকেলের তেল নিতে হলে চালককে অবশ্যই বৈধ কাগজপত্র সঙ্গে রাখতে হবে। এর মধ্যে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নম্বর ও ট্যাক্স টোকেন উল্লেখযোগ্য। পাশাপাশি হেলমেট পরিধান বাধ্যতামূলক করা হয়েছে।

এ ছাড়া তেল সংগ্রহের জন্য জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত নির্ধারিত ফুয়েল কার্ড ব্যবহার করতে হবে। এই কার্ড ছাড়া কোনো মোটরসাইকেলকে তেল দেওয়া হবে না। ফুয়েল কার্ড জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্ট থেকে প্লাস্টিক বোতল, ড্রাম বা কনটেইনারে জ্বালানি তেল সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে অনুমোদিত পাম্প ও ডিলার পয়েন্ট ছাড়া খোলা বাজারে জ্বালানি তেল কেনা-বেচাও বন্ধ থাকবে।

জেলা প্রশাসন জানায়, এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে জ্বালানি তেলের অপব্যবহার ও কালোবাজারি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা করছে প্রশাসন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর ইউনাইটেড কলেজ মোড়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন

কলারোয়ায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৬ এর এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়
  • ম্যাথ একাডেমির আয়োজনে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি