মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি প্রতিরোধে আলোচনা সভা

ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন সহযোগিতায় স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি বন্ধ এবং যৌন নির্যাতনমুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা সদরের কাশেমপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় বুধবার সকালে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি বন্ধ এবং যৌন নির্যাতন মুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাশেমপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার শেখ মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সুপার মো. মিজানুর রহমান সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

আলোচনা সভায় মোট ১৫০ শিক্ষার্থী অংশগ্রহন করে এবং অংশগ্রহনকারী সকলকে বৃক্ষরোপনে উৎসাহিত করতে ১টি করে কদবেল গাছের চারা প্রদান করা হয়।

উল্লেখ্য, স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি বন্ধ এবং যৌন নির্যাতন মুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ইতিমধ্যে লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়, শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও হাড়দ্দাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স’র কমিউনিটি সোস্যাল ওয়ার্কার মো. আব্দুল মান্নান।

অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রজেক্ট অফিসার সাজেদা হোসেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

‎সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি

সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর বড়বাজার শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী

সাতক্ষীরায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সদর জামায়াতের যুব দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের