সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জমকালো আয়োজনে সাতক্ষীরায় দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আয়োজনের মধ্যে ছিল র‌্যালি , আলোচনা সভা ও কেককাটা।

বৃহস্পতিবার বেলা ১১টায় নবারুণ মোড়স্থ সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রে আলোচনা সভা ও কেক কাটা হয়।
পরে সাতক্ষীরা-আশাশুনি সড়কে র্যালি বের হয়। সমগ্র আয়োজনে শিক্ষক, সাংবাদিক, এনজিও ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক ব্যক্তি উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে ও আজকের পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাসেমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. আবুল কালাম আযাদ, ইনকিলাবের স্টাফ রিপোর্টার বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াজেদ কচি, সাংবাদিক ড. দিলীপ দেব, সূর্যের আলোর সম্পাদক ওয়ারেশ খাঁন চৌধুরী পল্টু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, বে-সরকারি সংস্থা স্বদেশ’র পরিচালক মাধব দত্ত, প্রধান শিক্ষক আব্দুল মালেক, সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, রঘুনাথ খাঁ, ফারুক রহমান, রবিউল ইসলাম, সৈয়দ রফিকুল ইসলাম শাওন, আব্দুস সামাদ, আহসানুর রহমান রাজীব, আশরাফুল ইসলাম খোকন, আমিরুজ্জামান বাবু, ইব্রাহিম খলিল, চন্দন চৌধুরী, রাহাত রাজা, আলতাফ বাবু, জাহিদুর রহমান, হাবিবুল হাসান, ফরহাদ হোসেন, আলী হুসাইন, ইব্রাহিম হোসেন, দৈনিক আজকের পত্রিকার তালা প্রতিনিধি সেলিম হায়দার, পাটকেলঘাটা প্রতিনিধি শিক্ষক মজিবর রহমান, কলারোয়া প্রতিনিধি ফারুক হোসেন রাজ প্রমুখ।

বক্তারা বলেন, ‘মাত্র ২ বছরে আজকের পত্রিকা পাঠক হৃদয়ে জায়গা করে নিতে পেরেছে। হাজারো পত্রিকার ভিড়ে পত্রিকাটি স্বকীয়তা বজায় রেখে পথ চলছে।’
বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনার মাধ্যমে আরও এগিয়ে যাবে আজকের পত্রিকা- এ প্রত্যাশা করেন বক্তারা।

আলোচনা সভা শেষে পত্রিকাটির জন্মদিনের কেক কাটা হয়। পরে র‌্যালি অনুষ্ঠিত হয় সাতক্ষীরা-আশাশুনি সড়কের নবারুণ মোড়ে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা

সাতক্ষীরায় নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের সংবর্ধনা প্রদান করা হয়েছে।বিস্তারিত পড়ুন

বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। গতকাল সোমবার (৫ অক্টোবর)বিস্তারিত পড়ুন

  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল