মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সংখ্যালঘু পরিবারের বসতবাড়ি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরায় সংখ্যালঘু পরিবারের বসতবাড়ি দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুর ১২ টা নাগাদ সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা শহরের পারকুকরালি গ্রামের রতন বৈদ্য (৭০) তার প্রতিবেশী জামায়াত নেতা মৃত হামেজ উদ্দিন সরদার এর দুই ছেলে আবু ছালেক এবং আবু সাঈদের উপর তার বসতবাড়ি জোর করে দখল ও নির্যাতনের অভিযোগ এনে এই মানববন্ধন করে।

মানববন্ধনে রতন বৈদ্য তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন যাবৎ তার বসত বাড়ি দখলে নেয়ার জন্য নির্যাতন ও ভাঙচুর চালায়, গত ১১ মে ২২তারিখ সকালে আমার বাড়িতে এসে আমাকে ও আমার পুত্রবধূকে বেধড়ক মারপিট করে, সেখান থেকে উদ্ধার করে এলাকার লোকজন আমাকে হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার পরে থানায় অভিযোগ করা হয় । পরবর্তীতে রাতে পুলিশ জামাত নেতা আবু সাইদকে গ্রেফতার করলেও পরে ছেড়ে দেয়া হয়। এখনো পর্যন্ত এ বিষয়ে মামলা নেয়নি সদর থানার পুলিশ। এবং থানা থেকে তদন্ত ওসি বিশ্বজিৎ আমাকে বলে, জামাত নেতার সাথে মীমাংসা করে নেওয়ার কথা। তারপর থেকে আরও বেশি নির্যাতন শুরু করে আমার পরিবারের উপর এবং আমাদেরকে এ দেশ থেকে বের করে ভারতে পাঠিয়ে দেয়ার হুমকি দেয়, তিনি আরো বলেন এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক এবং আমি যেন আমার পরিবার নিয়ে আমার বসতবাড়িতে থাকতে পারি তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন

সাতক্ষীরার ঐতিহ্যবাহী সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন টিভিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার সোমবার (১০বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার

নিখোঁজের ২দিন পর সাতক্ষীরার আশাশুনিতে ব্যবসায়ী কালাম সরদারের (৬০) মরদেহ উদ্ধার করাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় ড্রেনেজ, সবুজ এলাকা, জনস্বাস্থ্যের উন্নয়নে সমন্বয় দাবি
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • আহত ছাত্রদল নেতা বাপ্পিকে হাসপাতালে দেখতে গেলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ
  • সাতক্ষীরার বাঁশদহায় ইয়াবাসহ শফিকুল আটক
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান, আলোচনা সভা
  • সাতক্ষীরায় শিশু অধিকার রক্ষা ও যৌন নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে
  • সাতক্ষীরায় বৃক্ষমেলায় ‘গ্যাস সেভার’ এবং পরিবেশবান্ধব রান্নার নানা উদ্ভাবন