মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা

ফুলেল শুভেচ্ছা বিনিময় ও নব নির্বাচিত কমিটির অভিষেকের মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ও ভাষা ল্যাব মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, ভালুকা চাঁদপুর দাখিল মাদ্রাসার সুপার মাও. মহসীনুল ইসলাম।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক নূর ইসলাম, মাহমুদ হাসান লিটন, স্কুলের বিদ্যোৎসাহী সদস্য মো. আব্দুল হামিদ বাবু, শিক্ষক প্রতিনিধি ও সিনিয়র শিক্ষক মো. নজিবুল ইসলাম, শামীমা আক্তার, অভিভাবক সদস্য রবিন কর্মকার, মো. মিয়ারাজ হোসেন, মুন্নাফ মন্ডল, সাবেক অভিভাবক সদস্য নজর উদ্দীন সরদার, সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারি শিক্ষক গীতা রাণী সাহা, মো. হাফিজুল ইসলাম, অরুণ কুমার মন্ডল, খালেদা খাতুন, ভানুবতী সরকার, আজহারুল ইসলাম, মৃনাল কুমার বিশ্বাস, কনক চন্দ্র ঘোষ, দেবব্রত ঘোষ, হারুন অর রশিদ, ভৈরব চন্দ্র পাল প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব মো. নজরুল ইসলাম বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। এই সরকারের আমলে সারা দেশে শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটেছে। শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো উন্নয়ন, তথ্য প্রযুক্তির বিকাশে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন, বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি, শেখ রাসেল স্কুল অব ফিউচার স্থাপনসহ বিভিন্ন ক্ষেত্র নজর কাড়া উন্নয়ন করেছে। শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরো বলেন, ডিবি গার্লস হাইস্কুল সাতক্ষীরায় একের পর এক সাফল্য রেখে নারী শিক্ষার উন্নয়নে ভুমিকা রাখছে। ইতোমধ্যে বিদ্যালয়টির সুনাম ছড়িয়ে পড়েছে।

বিদ্যালয়টির উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন

সাতক্ষীরার ঐতিহ্যবাহী সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন টিভিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার সোমবার (১০বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার

নিখোঁজের ২দিন পর সাতক্ষীরার আশাশুনিতে ব্যবসায়ী কালাম সরদারের (৬০) মরদেহ উদ্ধার করাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় ড্রেনেজ, সবুজ এলাকা, জনস্বাস্থ্যের উন্নয়নে সমন্বয় দাবি
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • আহত ছাত্রদল নেতা বাপ্পিকে হাসপাতালে দেখতে গেলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ
  • সাতক্ষীরার বাঁশদহায় ইয়াবাসহ শফিকুল আটক
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান, আলোচনা সভা
  • সাতক্ষীরায় শিশু অধিকার রক্ষা ও যৌন নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে
  • সাতক্ষীরায় বৃক্ষমেলায় ‘গ্যাস সেভার’ এবং পরিবেশবান্ধব রান্নার নানা উদ্ভাবন