বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বখাতে স্থানান্তর ও বহুদিন যাবত অস্থায়ীভাবে কর্মরতদের ব্যতিরেকে নিয়োগ বন্ধের দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

রবিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের সদস্যরা কর্মবিরতি ও মানববন্ধন করেন।

সরকারি কলেজে বেসরকারি কর্মচারী ইউনিয়নের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের প্রচার সম্পাদক আবু সালেক, সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, মোজাম্মেল হক, চম্পা প্রমুখ।

এসময় কলেজে কর্মরত ৬২জন কর্মচারী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমানে সব জিনিসের যে দাম, তাতে অল্প বেতনে চলতে আমাদের খুবই কষ্ট হয়। আমরা অনেকে ১০ থেকে ৩০ বছর যাবৎ বেসরকারিভাবে চাকরি করে আসছি। কিন্তু আজও আমাদের চাকরি জাতীয়করণ করা হয়নি। আমরা অত্যন্ত মানবেতর জীবন যাপন করছি। ইতিপূর্বে আমরা সারাদেশের সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীবৃন্দ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছি। শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছি। কিন্তু আমরা আজও পর্যন্ত কোনোপ্রকার আশ্বাস পাইনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য অনেক কিছু করেছেন। তাঁর কাছে আমাদের একটাই দাবী আমাদের চাকরি জাতীয়করণ করে দিবেন।
এদিকে বেলা ১২ টার দিকে এই কর্মসূচির সাথে একত্বতা প্রকাশ করে কর্মবিরতি পালন করে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের বেসরকারি কর্মচারীবৃন্দ।

এসময় সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের বেসরকারি কর্মচারী ইউনয়নের সভাপতি মো মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শেখ মিজান ও সদস্য বেলাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের রুকন বৈঠক : দায়িত্বশীলদের সক্রিয় হওয়ার আহ্বান

আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরার সদর ও দেবহাটা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং ফ্রিজে মেয়াদোত্তীর্ণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী
  • সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেনের সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত
  • সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস
  • ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ
  • সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃত্যু
  • সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভা
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি
  • সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী
  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ