বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গ্রামীণফোনের ‘১ প্যাক-এ লাইফ সিম্পল’ চালু

গ্রাহকদের সহজ সেবা প্রদানের প্রতিশ্রুতির অংশ হিসেবে নতুন ডেটা প্যাক ‘১ প্যাক-এ লাইফ সিম্পল’ চালু করেছে গ্রামীণফোন। এই সেবার আওতায় এখন থেকে গ্রাহকরা ৭ দিন, ৩০ দিন ও আনলিমিটেড মেয়াদে ডেটা ও কম্বো প্যাক উপভোগ করতে পারবেন। বিটিআরসির ‘ডেটা ও ডেটা প্যাকেজ সম্পর্কিত নির্দেশনা সেপ্টেম্বর ২০২৩’ অনুযায়ী এ প্যাকেজসমূহ চালু করা হয়েছে। বিটিআরসি’র এ নির্দেশিকা সকল অপারেটরের জন্য প্রযোজ্য।

গ্রামীণফোনের মোট ৪০টি প্যাকেজের মধ্যে গ্রাহকরা এখন আনলিমিটেড মেয়াদের প্যাকেজের পাশাপাশি সাপ্তাহিক বা মাসিক মেয়াদের প্যাকেজ থেকে তাদের পছন্দের প্যাকেজ বেছে নিতে পারবেন। গ্রামীণফোনের এই নতুন ডেটা ও কম্বো প্যাকগুলো গ্রাহকদের জন্য বিভিন্ন প্যাকেজ কেনার প্রক্রিয়াটি আরও সহজ করে তুলবে।

অধিক মেয়াদের প্যাকেজগুলোর মাধ্যমে গ্রাহকরা তাদের কেনা ডেটা সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারবেন এবং প্যাকেজের মেয়াদ থাকাকালীন নিরবচ্ছিন্ন ইন্টারনেট উপভোগ করতে পারবেন। পাশাপাশি, গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে একাধিক নতুন প্যাকেজও চালু করা হয়েছে। এছাড়াও, গ্রাহকরা যে অফারগুলো বর্তমানে ব্যবহার করছেন, সেগুলোও মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত বৈধ থাকবে। নতুন এবং সিম্পল অফারগুলো গ্রামীণফোনের ওয়েবসাইট, মাইজিপি অ্যাপ এবং গ্রামীণফোনের নিকটতম রিটেইল পয়েন্টগুলো থেকে কিনে উপভোগ করা যাবে।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, `ডেটা-সমর্থিত পন্থার মাধ্যমে গ্রাহকদের সবসময় আরও উন্নত সেবাদানে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণফোন। বিআরটিসি’র নির্দেশনা মেনে আমরা এ প্যাকেজগুলো চালু করছি। নতুন এই প্যাকেজগুলো আমাদের গ্রাহকদের ফলপ্রসূভাবে তাদের ডেটা ব্যবহার করতে ভূমিকা রাখবে এবং ইন্টারনেট ব্যবহার যতটা সম্ভব সহজ করে তুলবে। আমাদের ১ নম্বর নেটওয়ার্ক ও সিম্পল অফারের মাধ্যমে আমাদের লক্ষ্য গ্রাহকদের সামগ্রিক ডিজিটাল অভিজ্ঞতার মান উন্নত করা এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিতে আমাদের প্রতিশ্রুতি আরও দৃঢ় করা।‘

একই রকম সংবাদ সমূহ

একরাতেই মানচিত্র থেকে উধাও ভারত, স্যাটেলাইট ছবিতে অবিশ্বাস্য দৃশ্য!

২২ জুলাই ভোররাত ৩টার দিকে ভারতের মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিকবিস্তারিত পড়ুন

মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা

ভারতে মেট্রোরেলে যাতায়াতের সময় হেডফোন বা ইয়ারফোন ছাড়া মোবাইলের স্পিকারে গান শোনাবিস্তারিত পড়ুন

আর্জেন্টিনার প্রেমে হাবুডুবু সমর্থকের, পুরো শরীরে আঁকলেন পতাকা

ফুটবল বিশ্বকাপ এলেই প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে নানা আয়োজন করেন সমর্থকেরা।বিস্তারিত পড়ুন

  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের : দ্য ডেল্টাগ্রামের জরিপ
  • দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ১৫২ শিক্ষার্থীকে সংসদে বাজেট অধিবেশন দেখার সুযোগ করে দিলেন হাসনাত
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা