রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সাবেক এমপি রবির সাথে ইউনিয়ন আ.লীগ নেতৃবৃন্দের মতবিনিময়

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদর আসনের সাবেক সাংসদ ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সাতক্ষীরায় আওয়ামীলীগের দলীয় অস্তিত্ব সংকট নিরসন এবং দলীয় নেতাকর্মীদের আবারো উজ্জীবিত করার লক্ষ্যে মতবিনিময় করেছে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ ও সদরের ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

রবিবার (১৪ জুলাই) বেলা ১১টায় শহরের মুনজিতপুরস্থ মীর মহলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় বীর মুক্তিযোদ্ধ মীর মোস্তাক আহমেদ রবি বলেন, ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ ভালো থাকবে। তাই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল দ্বিধা দ্বন্দ ভুলে জেলা আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে। কেন্দ্র ঘোষিত সকল আন্দোলন সংগ্রামে যেকোনো সময় রাজপথে শক্তিশালী ভূমিকা রাখার জন্য সদা সদা প্রস্তুত থাকতে হবে। জাতীয় পার্টি দেশের বিরোধীদল। তাই তাদেরকে রাজপথেই আমরা মোকাবেলা করব ইনশাল্লাহ। দেশের উন্নয়ন বাঁধাগ্রস্থকারী বিএনপি-জামাতের আগ্রাসন সাতক্ষীরায় আর কখনো হতে দেওয়া হবে না।

মতবিনিময় সভায় দলীয় নেতাকর্মীরা বলেন, জেলা আওয়ামী লীগের কিছু সুবিধাবাদী নেতার ব্যক্তি স্বার্থের কারণে আজ আমাদের দল ক্ষতিগ্রস্থ। ষড়যন্ত্রের মাধ্যমে ও নীল নকশা তৈরি করে একজন বীর মুক্তিযোদ্ধাকে ভোটে হারানো হয়েছে। যার অভাব আমরা বর্তমানে হাড়ে হাড়ে টের পাচ্ছি। দলীয় স্বার্থ রক্ষা এবং রাজপথে যুগোপযোগী ভূমিকা রাখতে আগামী দিনে জেলা আওয়ামী লীগে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির বিকল্প নেই। জেলা আওয়ামী লীগকে কুক্ষিগত করে দলীয় বিভিন্ন অনুষ্ঠান দায়সারা ভাবে পালন করছে বর্তমান জেলা কমিটি।

সাতক্ষীরায় পিছিয়ে পড়া আওয়ামী লীগকে গতিশীল করতে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির বিকল্প নেই বলে জানান দলীয় তৃণমূল নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, বাঁশদহা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মো. মফিজুর রহমান, বৈকারী ইউপি চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, তুজুলপুর কৃষক ক্লাবের সভাপতি সাংবাদিক মো. ইয়ারব হোসেন, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকাত আলী, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.ওবায়দুর রহমান লাল্টু, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমরেন্দ্রনাথ ঘোষ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জাহিরুল আলম, পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর হাবিবুর রহমান বিটু, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মো. শাহিদুল ইসলাম প্রমুুখ।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার

মিয়ানমারের জান্তা সরকার শনিবার (১৫ আগস্ট) জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যেবিস্তারিত পড়ুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন ৪ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্য হিসেবেবিস্তারিত পড়ুন

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থীবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • মন্ত্রিসভা কি বড় বা রদবদল হচ্ছে? কয়েকজনকে নিয়ে আলোচনা
  • ৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?
  • বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা
  • চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস লিকেজ: নিহত বেড়ে ৮
  • একযোগে ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর
  • ৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী
  • ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট
  • রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
  • সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি
  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী