সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন, অসুস্থ ও প্রতিবন্ধী ২০ জন অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দেওয়া এ অনুদানে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকার চেক দেওয়া হয়।

সোমবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরের পাওয়ার হাউস রোডের বসুন্ধরা টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে এসব চেক তুলে দেন সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

অনুদান পাওয়া ব্যক্তিদের মধ্যে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন, অসুস্থ ও প্রতিবন্ধী মানুষ রয়েছেন। তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: হাবিবুর রহমান, সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সুবিধাভোগীরা তাঁদের আর্থিক সংকটের সময়ে এ সহায়তা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন, অনুদানের এই অর্থ তাঁদের প্রয়োজনীয় খরচ ও চিকিৎসাসহ বিভিন্ন জরুরি কাজে সহায়তা করবে।

চেক হাতে পেয়ে সুবিধাভোগীরা সরকারের সমাজকল্যাণমূলক এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন

  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা