বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কলারোয়ায় প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় শারীরিক ও বাক প্রতিবন্ধী এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই অভিযোগে এক যুবককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বুধবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে কলারোয়া পৌরসভাধীন গোপীনাথপুর যুগীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আটক মোঃ ইব্রাহিম গাজী (২১) গোপীনাথপুর গ্রামের মৃত শহর আলী গাজী ও ফাতেমা বেগমের পুত্র।

কলারোয়া থানা সূত্র জানায়, ধর্ষণের শিকার শারীরিক ও বাক প্রতিবন্ধী ১২ বছর বয়সী শিশুর পিতা কয়েক বছর আগে মারা গেছেন। তার মায়ের অন্যত্র বিবাহ হওয়ায় বর্তমান স্বামী নিয়ে সেখানে বসবাস করে। ফলে বাক প্রতিবন্ধী ওই শিশু তার নানা বাড়ী গোপীনাথপুরে থাকে। মোঃ ইব্রাহিম গাজীর বাড়ী ও বাক প্রতিবন্ধী ওই শিশুর নানার বাড়ি পাশাপাশি। বুধবার সকাল ১০টার দিকে ধর্ষকের বাড়িতে কেউ না থাকায় বাক প্রতিবন্ধী শিশুকে কৌশলে তার বাড়ীতে ডেকে নিয়ে ধর্ষক ইব্রাহিম গাজী বসত ঘরের পশ্চিম পার্শ্বে বারান্দার কক্ষের মধ্যে বাক প্রতিবন্ধী শিশুকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি শিশুটির নানিসহ আশেপাশের লোকজন জানতে পেরে ধর্ষক ইব্রাহিম গাজীকে আটক করে পুলিশকে অবগত করলে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসামিকে গ্রেফতার করে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিক্টিমকে কোর্টের মাধ্যমে মেডিকেলে প্রেরণ করা হয়েছে। ধর্ষক গ্রেফতার হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা