মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কাটিয়া মন্দিরে দুঃসাহসিক চুরি, স্বর্ণালংকারসহ মূল্যবান সম্পদ লুট

সাতক্ষীরা শহরের কাটিয়া মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মন্দিরের প্রতিমার স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাত অথবা সোমবার ভোররাতের কোনো একসময় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

সাতক্ষীরা মন্দির সমিতির সভাপতি গৌর দত্ত জানান, চোরেরা মন্দিরের প্রধান গেটসহ মোট আটটি বড় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর মন্দিরের প্রতিমার স্বর্ণালংকার, দানবাক্সে থাকা নগদ অর্থ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়। একই সঙ্গে মন্দিরের সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যাওয়ায় ঘটনার গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হয়েছে।

প্রাথমিকভাবে সমিতির নেতৃবৃন্দ বসে যে হিসাব করেছেন তাতে প্রায় ৫৫ হাজার টাকার বেশি মূল্যের সম্পদ চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, এর আগেও এই মন্দিরে ছোট-বড় একাধিক চুরির ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ তেমন কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সেসব ঘটনার কোনো কুল কিনারা হয়নি।

সমিতির সাবেক সাধারণ সম্পাদক কিরণ চন্দ্র সরকার বলেণ, এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসী নারী-পুরুষরা বলেন, বারবার মন্দিরে চুরির ঘটনা ঘটলে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও মন্দিরের নিরাপত্তা জোরদারের দাবি জানাই।

সাতক্ষীরা শহরের কাটিয়া মন্দির থেকে স্বর্ণালংকারসহ মূল্যবান সম্পদ চুরি হয়ে গেছে। মন্দির সমিতির নেতৃবৃন্দের অভিযোগ এর আগেও এই মন্দির থেকে চুরির ঘটনা ঘটলেও কোন হদিস করতে পারেনি থানা পুলিশ।

সংশ্লিষ্ট কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই পিংকু মন্ডলের সাথে যোগাযোগ করা হলে বলেন, ‘হ্যা শুনেছি চুরি হয়েছে। পরিদর্শনে গিয়েছিলাম। দেখি কী করা যায়। কিছু করা গেলে জানাবো।’ এর বাইরে বিস্তারিত কোন কিছু তিনি জানাতে পারেন নি।

উৎপল সাহা জানান, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষরা আতংকিত তারা বলছে এই এলাকাতে এধরনের ঘটনা ঘটতেই থাকলে আমাদের নিরাপত্তা কোথায় ?

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ

জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ মহামান্য রাষ্ট্রপতি ওবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিস্তারিত পড়ুন

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীয় নেতা,বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড উন্মোচন
  • সাতক্ষীরা জেলা পরিষদের রাকেশ মল্লিকের মেহেরপুরে বদলিতে স্বস্তি
  • সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন