বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কালিগঞ্জে অজ্ঞাত ব্যক্তির হাড়গোড় উদ্ধার, আটক ১

সাতক্ষীরার কালিগঞ্জে মাটির নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার বিষ্ণুপুর এলাকা থেকে হাড়গোড় উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাজমুল হোসেন শিমুল (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শিমুল উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের রাশেদ গাজীর ছেলে।

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, ‘বৃহস্পতিবার সকালে কয়েকজন শ্রমিক কাজ করতে যাওয়ার সময় বিষ্ণুপুর গ্রামের মনীষ দাসের পোল্ট্রি খামারের বিষ্টা ফেলানোর স্থানে মানুষের মাথার খুলি দেখতে পায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে মাটির নিচ থেকে মানবদেহের মাথাসহ বিভিন্ন হাড়গোড় উদ্ধার করে। এছাড়াও সেখান থেকে একটি প্লাস্টিকের তৈরী বস্তার অংশবিশেষ উদ্ধার করা হয়।’

তিনি আরও জানান, ‘বছর দেড়েক আগে তাকে হত্যার পর বস্তায় ভরে লাশ পুঁতে রেখে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।’
ফরেনসিক পরীক্ষার পর বিস্তারিত বলা সম্ভব হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এ ঘটনায় থানার উপপরিদর্শক নকিব পান্নু অভিযান চালিয়ে নাজমুল হোসেন শিমুল নামে ইটভাটার এক শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন।

বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন এর মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।

তবে নাজমুল হোসেন শিমুলকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে বলে নিশ্চিত করেছেন তার শশুর উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামের তসলিম হোসেন ছোট।

কালিগঞ্জের মনোহরপুর গ্রামের জামাত আলী জানান, ‘তার ছেলে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তার ছেলে ইসমাইল হোসেন (৩৪) বাড়ি থেকে বিষ্ণুপুর বাজারের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। সে সাভার এলাকার একটি ইটভাটায় সর্দার ছিল। এঘটনায় থানায় ডায়েরি করা হয়। উদ্ধারকৃত হাড়গোড় ইসমাইল হোসেনের বলে ধারণা করছি।’

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের