বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কালিয়ানি সীমান্তে বিএসএফের গুলিতে তরুণের মৃত্যুর অভিযোগ

সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৯ অক্টোবর) ভোর সাড়ে তিনটার দিকে কালিয়ানি সীমান্তের বিপরীতে ভারতের বসিরহাট মহকুমার দুবলী ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে তিনি নিহত হন। তবে বিএসএফ গুলি করার কথা অস্বীকার করায় বিজিবি পক্ষ থেকে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠানো হয়েছে।

জানা গেছে, নিহত তরুণ, আবু হাসান (২৫) সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কুশখালি গ্রামের হায়দার আলীর শেখের ছেলে। তার পাঁচ মাস বয়সের একটি সন্তান রয়েছে।

নিহতের পিতা হায়দার আলী শেখ জানান, তার ছেলে শনিবার (৮ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময়ে সীমান্ত পার হয়ে ভারতে যায়। হয়তো সেখান থেকে ফেরার পথে দুবলী ক্যাম্পের বিএসএফ সদস্যরা রোববার ভোরে তাকে লক্ষ্য করে গুলি করে। পরে সেখান থেকে তাকে কে বা কারা বাংলাদেশে নিয়ে এসে সকাল সোয়া ছয়টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। খুলনায় নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে সকাল সাড়ে সাতটার দিকে ডুমুরিয়া নামক স্থানে হাসান মারা যায়।

নিহত হাসানের শ্বশুর সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা মোল্লাপাড়ার সাইফুল ইসলাম জানান, তার জামাতা ভারতীয় চোরাই পণ্য আনা-নেয়ার জন্য পাচিংম্যান হিসেবে কাজ করতো। তার বিরুদ্ধে কয়েকটি মাদকের মামলাও রয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুল ইসলাম জানান, হাসানের পেটের ডানদিকে গুলিবিদ্ধ হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ জানান, সীমান্তে গুলিবিদ্ধ হয়ে হাসানের মৃত্যুর ব্যাপারে বিএসএফ এর কাছে জানতে চাইলে তারা অস্বীকার করেছে। তবে বিজিবির পক্ষ থেকে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠানো হয়েছে বিএসএফের কাছ। সেখানে এ ঘটনায় সর্বোচ্চ প্রতিবাদ জানানো হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন