সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দায়ীদের এক প্ল্যাটফর্মে আসার আহ্বান জানিয়েছেন মাজলিসুল মুফাসসিরিনের মহাসচিব

গোটা দেশের আলেমদের এক প্ল্যাটফর্মে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের মহাসচিব অধ্যাপক মাওলানা নুরুল আমিন।

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা জেলার আয়োজনে বক্তা, ওয়াজিন ও দায়ীদের নিয়ে ” বিশেষ প্রশিক্ষণ ও ডায়েরী বিতরণ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শনিবার (৮ অক্টোবর) বাদ মাগরিব সাতক্ষীরায় বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের জেলা সভাপতি মাওলানা ওসমান গনির সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মাওলানা মনোয়ার হুসাইন মোমিনের সঞ্চালনায় এ দায়ের বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন সংগঠনটির সহকারী মহাসচিব মাওলানা রুহুল আমিন, খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদী, সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা আহাম্মদ আলীসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের ভেতরে মহাসচিব অধ্যাপক মাওলানা নুরুল আমিন নিজের হাতের ঘড়ি খুলে মাওলানা মনিরুল ইসলাম বেলালীকে বরণ করে নেন, মাওলানা মনিরুল ইসলাম বেলালীও মহাসচিব অধ্যাপক নুরুল আমিন কে ঘড়ি উপহার দেন। একইভাবে সহকারি মহাসচিব মাওলানা রুহুল আমিন মাওলানা মনিরুল ইসলাম ফারুকীকে হাতের আংটি খুলে বরণ করে নেন।

সদ্য যোগদান করা এই দুই বিদগ্ধ আলেম অন্য পরিষদে না থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জেলার সকল দায়ী ও বক্তাদেরকে এক প্লাটফর্মে আসার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়