বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ঘোনা ইউনিয়নে জামায়াত ইসলামের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়ান শাখার আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ আগস্ট) বিকাল ৫টায় ঘোনা ১নং ওয়াড থেকে মটর সাইকেল যোগে র্্যালী শেষে ভাড়ুখালী বাজারে শান্তি সমাবেশে মিলিত হয়।

শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সদর জামায়াতের সেক্রেটারী মাওঃ মোশাররাফ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ৪ নং ঘোনা ইউনিয়নের আমির মাওঃ আব্দুল ওয়াদুদ, তুফায়েল প্রমুখ।

শান্তি সমাবেশে অতিথিবৃন্দ বলেন, আল্লাহর রাসূল মক্কা বিজয় করেছিলেন। মক্কা বিজয় হওয়ার পরে কোথাও কোন ধরনের দুর্ঘটনা ঘটেনি দেশের জনগণ আজ মুক্ত হয়েছে জুলুম, খুন,হামলা,মামলা থেকে। শুধু তাই নয় স্বৈরাচার শেখ হাসিনাকে পতন ঘটিয়ে ছাত্র ও দেশবাসী যে আশার আলো জ্বালিয়েছে তা যেন কোনক্রমে লণ্ডিত না হয়।

এজন্য সকলে কাঁধে কাঁধ রেখে সকল ধর্মের প্রতিষ্ঠান ও বাড়িঘর নিরাপত্তার ব্যবস্থার মাধ্যমে আইন-শৃঙ্খলা বজায় রাখার উদাত্ত আহ্বান জানান। বক্তারা আরো বলেন কোন মুসলমান কোন মুসলমানের শত্রু হতে পারেনা এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সকলেই আমরা মানুষ এবং ভাই ভাই এ জন্য আমাদের কাম্য কারো কোন যেন ক্ষতি না করি।

সেদিকে প্রত্যেকের খেয়াল রেখে আইন শৃংখলা বজায় রাখার জন্য অনুরোধ করেন। পাশাপাশি রাত জেগে বিভিন্ন এলাকা পাহারা দেয়ারও নির্দেশনা দেন, যদি কেউ বিশৃঙ্খলা করে তাহলে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর কাছে ধরে দেওয়া হবে। উক্ত শান্তি সমাবেশে বিভিন্ন এলাকা থেকে জামাত ইসলামী সহ সকল পেশা শ্রেণীর মানুষ অংশগ্রহণ করে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর