বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগেরহাটে পাইকারি ও খুচরা বাজারে নিত্য-প্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি কার্যক্রম

জি.এম আবুল হোসাইন: বাগেরহাটে পাইকারি ও খুচরা বাজারে নিত্য-প্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

রবিবার (১১ আগষ্ট) দুপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে কৃৃষি বিপণন অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় ও বাগেরহাট জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সমন্বয়ে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

বাগেরহাট সদরের স্থানীয় পাইকারি ও খুচরা বাজারে নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান ও কাঁচামালের আড়তে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বাজারের আড়তদার ও ব্যবসায়ীবৃৃন্দের সাথে নিত্য প্রয়োজনীয় কৃৃষি পণ্যের মূল্য, সরবরাহ ও পরিবহণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদকরণ এবং পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ করার ব্যাপারে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

ব্যবসায়ীদের কৃৃষি বিপণন আইন-২০১৮ মেনে যৌক্তিকমূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যথা আলু, পিঁয়াজ, রসুন, আদা ও অন্যান্য সবজি বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া ফেসবুক ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বিভিন্ন পণ্যের বাজার দর সম্পর্কিত মিথ্যা গুজবে কান না দেওয়ার আহবান জানান বাগেরহাট জেলা কৃষি বিপণন কর্মকর্তা সুমন হোসাইন।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর