বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানবন্ধন

সাতক্ষীরা সদরের তাল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোর্তজা আলম লিটনের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক ও মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৫ মে) সকাল ৯ টায় অত্র স্কুলের মুল ফটকের খুলনা সাতক্ষীরা মহা সড়কের রাস্তার ধারে, তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম‍্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. মুনসুর আলী, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. সলেমান হাজীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীগন।

মানববন্ধনে বক্তারা বলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম কতৃক ষড়যন্ত্রের মাধ্যমে ঐ স্কুলের অনিয়মিত শিক্ষার্থী মাগুরা গ্রামের ধর্ষণ ও একাধিক মাদক মামলার আসামী আজিজুল ইসলামের মেয়ে ঐ স্কুলের অনিয়মিত ছাত্রী মৌরিনা তাসলিমকে দিয়ে মিথ্যা যৌন নিপীড়নের অভিযোগ করে ঐ স্কুলের ম‍্যানেজিং কমিটির সভাপতি মনিরুল ইসলামের নিকট। বিষয়টি স্কুল কতৃপক্ষ সত‍্য মিথ্যা জাচায় বাচায় না করে থানা পুলিশের ভুল বুঝিয়ে কথিত অভিযোগে মামলা দিয়ে পুলিশের মাধ্যমে জেলে পাঠায় নিরঅপরাধ শিক্ষক লিটনকে। প্রধান শিক্ষক রেজাউল করিম ঐ স্কুলের লক্ষ লক্ষ টাকা দূর্নীতি করে আত্মাৎ করে। বিষয়টি তদন্ত পূর্বক আইনে ব‍্যাবস্হার জন‍্য ঐ স্কুলের ম‍্যানেজিং কমিটির সদস্য মুনসুর আলী সম্প্রতি সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করে। প্রধান শিক্ষক রেজাউল করিম দূর্নীতি থেকে রক্ষা পেতে হিংসার বশবর্তী হয়ে পূর্ব পরিকল্পনা মাফিক সহকারী শিক্ষক মোর্তজা আলমকে মিথ্যা মামলায় গ্রেফতার করিয়েছে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা দীর্ঘ দিন ধরে মোর্তজা আলম স্যারের কাছে পড়ে আসছি।
কোন দিন তার আচরনে এমন মনে হয়নি। তার দ্বারা এমন কাজ করা সম্ভব না। ঐ স্কুলের শিক্ষকদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্বের জের ধরে পরিকল্পিতভাবে একজন ছাত্রীকে দিয়ে যৌন নিপীড়নের মামলা দিয়ে মোর্তজা আলম স্যারকে ফাঁসানো হয়েছে। এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অত্র স্কুলের একাধিক শিক্ষক বলেন ঐ ছাত্রী স্কুলে অনিয়মিত ছিল এবং ঘটনাটি নিছক মিথ্যা।

প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগ করায় মোর্তজা আলম স্যারের এই ভাবে ফাঁসানো হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই ও অবিলম্বে মিথ্যা মামলা হতে অব্যাহতি দিয়ে স্যারের মুক্তি দাবী করছি। মানব বন্ধনে আর উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শওকত আলী, কবির হোসেন সহ এলাকা বাসি। উল্লেখ গত ২২ শে মে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মোর্তজা আলমের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে একই বিদ্যালয়ের শিক্ষার্থী সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ করে। যে কারনে গত ২৩ মে মঙ্গলবার রাতে তাকে সাতক্ষীরা সদর থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক