সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার নবাগত পুলিশ সুপারের সাথে কলারোয়া আ’লীগ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সহ আ’লীগ নেতৃবৃন্দ।

সোমবার (২৯ আগষ্ট) সকাল ১১ টার দিকে নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে কূশল বিনিময় করা হয়।

কূশল বিনিময়কালে আইন শৃংখলা, সহিংসতা, নাশকতা, সন্ত্রাসী কর্মকান্ড, বাল্যবিবাহ, মাদক প্রতিরোধ সহ সরকারের নির্দেশিত উন্নয়নমূলক কর্মকান্ডে নিজ নিজ অবস্থান থেকে একে অপরের সহযোগীতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনাড়ম্বর অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীনের সহধর্মিনী আ’লীগ নেত্রী আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের সদস্য প্রার্থী রোকেয়া মোসলেম উদ্দীন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান, ইউপি চেয়ারম্যান সোহেল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, আ’লীগ নেতা সহিদুল ইসলাম, মহিলা আ’লীগ নেত্রী রহিমা বেগম কাজল সহ আন্যান্য নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত