সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার পুলিশ সুপারের সাথে সাংবাদিক এ্যাসোসিয়েশনের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছে সাতক্ষীরা সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার বেলা ১২ টায় পুলিশ সুপারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের নব-গঠিত কমিটির সভাপতি- আব্দুল্লাহ আল-মামুন, সাধারণ সম্পাদক মো. রাহাত রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুজ্জামান শিমুল, সাংগঠনিক সম্পাদক গাজী ফরহাদ, নির্বাহী সদস্য- মীর মোস্তাফা আলী, মাহফিজুল ইসলাম আক্কাজ ও মো. আব্দুর রহিম। উপস্থিত ছিলেন, সদস্য সৈয়দ সাদিকুর রহমান, রেজাউল করিম, কামরুল ইসলাম, আজিজুল ইসলাম ইমরান, আব্দুর রহমান, সৌরভ হোসেন, ফিরোজ হোসেন, মাসুদ আলী প্রমুখ।

এসময় পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। কাজেই সাংবাদিকদের কাছে তথ্য এড়িয়ে যাওয়া বা সাংবাদিকদের তথ্য প্রদানে অসহযোগিতা করার কোনো অবকাশ নেই।

তিনি বলেন, দেশ ও সমাজ থেকে সব ধরনের অপকর্ম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে পুলিশের ন্যায় সাংবাদিকদের ভূমিকাও অতুলনীয়। আমি সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের নব-গঠিত কমিটির সাফল্য কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন

  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা