রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

“নিরাপদ খাদ্য, সমৃদ্ধ জাতি
স্মার্ট বাংলাদেশ গড়ার চাবিকাঠি ” এই প্রতিপাদ্য কে ধারন করে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা পরিষদে জাকজমকভাবে পালিত হয়েছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের হলরুমে আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয় রচনা ও কুইজ প্রতিযোগিতা।
২০১৮ সাল হতে দেশে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন। এসময়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের মেধাবী ও আগামীর ভবিষ্যৎ তৈরী করতে হবে। আর সুস্থ মেধাবী প্রজন্ম তৈরিতে নিরাপদ খাদ্য গ্রহনের বিকল্প নেই।
বর্তমান সরকারের আমলে সাধারণ মানুষ নিরাপদে ও ভালো আছে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় অংশগ্রহন করেন উপজেলা মহিলা চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি ও উপজেলা কৃষি কর্মকর্তা এস এস এনামুল ইসলাম।এ

ছাড়াও উপস্থিত ছিলেন নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের সমন্বিত কৃষি ইউনিটের উদ্যেগে অনুষ্ঠানটি আয়োজিত হয়। সব শেষে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় ইউনিয়ন গাবুরাতে জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততা মোকাবিলায় অভিযোজনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু দমনের দাবীতে উত্তাল উপকূল, বনজীবীদের নৌ-বিক্ষোভ

সুন্দরবনকে জলদস্যুমুক্ত করা, বনজীবীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপহরণ, নির্যাতন, মুক্তিপণবিস্তারিত পড়ুন

সুন্দরবনে দুবলার চরে ঘুরতে আসা পর্যটক রিয়াজ আহমেদের মরদেহ উদ্ধার

সুন্দরবনের দুবলার চরে ঘুরতে এসে নিখোঁজ হওয়া ময়মনসিংহের পর্যটক রিয়াজ আহমেদের মরদেহবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন
  • সাতক্ষীরায় ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ
  • ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা
  • শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন
  • সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ
  • বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি
  • শ্যামনগরে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
  • সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধে জাল পুড়িয়ে জেলেদের বিক্ষোভ
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • শ্যামনগরে জীবন-জীবিকা উন্নয়নে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ