সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বাঁশদহা ফুটবল টুর্নামেন্টে রসুলপুর চ্যাম্পিয়ন

সাতক্ষীরার বাঁশদহা ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমীকে হারিয়ে রসুলপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শুক্রবার বিকেলে স্থানীয় প্রভাতী যুব সংঘের উদ্যোগে, বাঁশদহা রথখোলা সরকারি প্রাইমারি স্কুল ফুটবল মাঠে । চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় এস এম ফুটবল একাডেমির সাতক্ষীরা বনাম রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখি হয়ে গোল শূন্য নিয়ে উভয় দল সরাসরি টাই ব্রেকারে যায়।

ট্রাইব্রেকারে রসুলপুর ফুটবল একাদশ পাঁচ তিন গোলে এস এম ফুটবল একাডেমীকে হারিয়ে শিরোপ অর্জন করে।

খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়, রসুলপুরের গোলকিপার আলী নকি। খেলায় বিজয়ী দলকে দশ হাজার টাকা প্রাইজ মানি এবং রানার্সআপ দল কে আট হাজার টাকা প্রাইজ মানি প্রদান করা হয়।

বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন , শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক যথাক্রমে তপন কুমার ঘোষ, আমজাদ হোসেন,সাজ্জাদ হোসেন, আব্দুল কুদ্দুস, বিশ্বজিৎ সরকার, মনিরুজ্জামান, এলজিডি কর্মকর্তা আব্দুস সালাম, সাবেক চেয়ারম্যান নাসিমুল হক খোকা, ডাঃ নজরুল ইসলাম ,মাস্টার আব্দুল্লাহ ,, আব্দুল আজিজ, নূর হোসেন, ইশারাত হোসেন, আবুহার রহমান প্রমুখ।
সভাপতিত্ব করেন মোঃ শাহাদাত হোসেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউপি সদস্য ও সাংবাদিক বদরুজ্জামান খোকা।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন নাসির উদ্দিন তাকে সহযোগিতা করেন অছির উদ্দিন খান পিপুল ও ইকরামুজ্জামান জনি।

ধারাভাষ্য প্রদান করেন ইকবাল হোসেন ও খায়রুজ্জামান লিটন।

একই রকম সংবাদ সমূহ

এবার মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালার জামায়াত নেতার ছেলে আটক

খুলনায় মেস থেকে তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামে এক যুবককে আটক করেছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠের ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা

জমকালো ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ১৫তম বর্ষপূর্তিবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ৩০ হাজারবিস্তারিত পড়ুন

  • রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে ৩৩তম অভিষেক অনুষ্ঠিত
  • সাতক্ষীরার কুশোডাঙ্গায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অপহরণ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শেখ নুরুল হক আর নেই
  • সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভায় প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা
  • শারদীয় দুর্গোৎসবের শেষলগ্নে বাইনতলায় বন্ধু-স্বজনদের প্রাণের মেলবন্ধন
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ২৪ অক্টোবর থেকে সাঁতার প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে
  • সাতক্ষীরার বল্লি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলমের পূজা মন্ডপ পরিদর্শন
  • সাতক্ষীরায় আলিপুর ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন
  • স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • সাতক্ষীরার বেতনা নদীর তীরে দুই হাজার বৃক্ষরোপণ