সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের পল্লিতে পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ, ঘর নির্মাণের হুমকি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর মৌজায় পৈতৃক সম্পত্তির ১৬ শতাংশ জমি জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে সম্পত্তির মালিকপক্ষ নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

উপজেলার ফরিদপুর গ্রামের শেখ আবু বক্কর সিদ্দিকের ছেলে মাহবুব আলম জানান, শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৮ টার দিকে শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের জহুর আলী কারিকরের ছেলে রফিকুল ইসলাম, তার ভাই সফিকুল ইসলাম ও স্থানীয় ভাড়াটে লাঠিয়াল বাহিনী নিয়ে তাদের দীর্ঘ ৫০ বছরের অধিক সময় ভোগদখলে থাকা জমিতে অনধিকার প্রবেশ করেন। তারা জোরপূর্বক জমির সীমানা নির্ধারণ ও খুঁটি পুঁতে দখল নিতে চাইলে বাধা দিলে দেশিয় অস্ত্রশস্ত্র প্রদর্শন করে হামলার চেষ্টা ও ভয়ভীতি দেখানো হয়। মাহবুবের দাবি, রফিকুল ইসলাম তিন দিনের মধ্যেই জমি দখল করে সেখানে ঘর নির্মাণের হুমকি দিয়েছেন।

তিনি আরও জানান, বিবাদীপক্ষ দলিল অনুযায়ী মাত্র ২ শতাংশ জমির মালিক হলেও ভুল বুঝিয়ে আরএস ২৬৯ ও ৩৮৩ খতিয়ানের হাল ২১১ ও ৮০২ দাগ থেকে মোট ১৬ শতাংশ জমি নিজেদের নামে রেকর্ড করিয়ে নেন। বিষয়টি জানার পর বাদীপক্ষ কালিগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) এর দপ্তরে রেকর্ড সংশোধনের আবেদন করেন। ওই আবেদনের শুনানির জন্য চলিত বছরের ৩ ডিসেম্বর উভয় পক্ষকে হাজির হতে নোটিশ দেওয়া হয়েছে।

দাখিল করা দরখাস্ত অনুযায়ী, ফরিদপুর মৌজার আরএস ২৬৯ ও ৩৮৩ খতিয়ানে মেছের আলী শেখের ওয়ারিশদের প্রাপ্ত জমির বাইরে গিয়ে ২১১ দাগে অতিরিক্ত ০.০৬৭৬ একর ও ৮০২ দাগে ০.০৭৩৪ একর জমি দলিল বহির্ভূতভাবে রফিকুল ইসলাম রেকর্ড করেছেন। যা বাদীপক্ষ ‘অবৈধ রেকর্ড সংশোধন’ হিসেবে চিহ্নিত করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম বলেন, আমি ১৯৯৮ সালে মাহবুবের দাদার কাছ থেকে সম্পত্তিটি ক্রয় করি। তবে নানা প্রতিকূলতার কারণে দখল নিতে পারিনি। দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করেও সমাধান হয়নি। এখন শান্তিপূর্ণভাবে দখল নিতে কাজ করছি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

একই রকম সংবাদ সমূহ

অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরায় অগ্রগতি সংস্থার বাস্তবায়নাধীন ‘জাগরণ’ প্রকল্পের আওতায় যুবদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে তোহা বাজারের জায়গা সংরক্ষণ ও উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্টবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) কালিগঞ্জ, সাতক্ষীরা কর্তৃক ‘সদস্যদের মাঝে ফলজ, বনজবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান
  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত