বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার লস্কর ফিলিং স্টেশনের সামনে মোটরযানের উপর মোবাইল কোর্ট

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরার বিভিন্ন সড়ক ও মহাসড়কে মেয়াদোত্তীর্ণ বাস-মিনিবাস, ট্রাক-কাভার্ডভ্যানসহ মোটরযান চলাচল বন্ধে মোবাইল কোর্টের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানটি মূলত ২০ বছরের অধিক পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের অধিক পুরাতন ট্রাক-কভার্ডভ্যানের উপর কেন্দ্রীভূত।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর ‘২৫) দুপুরে সাতক্ষীরা শহরের অদূরে লাবসায় অবস্থিত লস্কর ফিলিং স্টেশনের সামনে এই বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগে মোট ৪টি মামলার বিপরীতে ১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় বিশেষভাবে লক্ষ্য রাখা হয় ওভারস্পিড গাড়ি চালানো ও ড্রাইভিং লাইসেন্স না রাখার উপর।

এই মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এর কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাভিল হোসেন শামীম এবং বিআরটিএ সাতক্ষীরা সার্কেল সহকারী মোটরযান পরিদর্শক মোঃ ওবায়দুর রহমানসহ সঙ্গীয় ব্যাটালিয়ন আনসার ফোর্স।

বিআরটিএ সূত্রে জানা যায়, বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন বিআরটিএ’র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এবং খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমান। দেশের প্রতিটি সার্কেলের আওতাধীন জেলা গুলোতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে এই বিশেষ অভিযান চলছে।

সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের তত্ত্বাবধানে এই বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সড়কে শৃঙ্খলা ও সড়ক দুর্ঘটনা হ্রাসের জন্য সারাদেশের ন্যায় সাতক্ষীরাতেও মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই বিশেষ অভিযান সমাজে নতুন দৃষ্টান্ত স্থাপনের পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এ অভিযান চালিয়ে যানবাহন মালিক ও চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সড়কে দুর্ঘটনা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা