বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ৪টি আসনে ভোট গ্রহণ চলছে

হাবিবুর রহমান সোহাগ, সাতক্ষীরা : সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শীত উপেক্ষা করে ভোটাররা ভোটকেন্দ্রে পৌঁছেছেন ভোট দেয়ার জন্য। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

জেলার ৪টি সংসদীয় আসনের ৬০২টি ভোট কেন্দ্রে এবার ১৭ লাখ ৪৬ হাজার ২২৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এতে ১০টি নিবন্ধিত রাজনৈতিক দলের ২২জন এবং ৮জন স্বতন্ত্র প্রার্থীসহ ৩০জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী জানান, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সুন্দর রয়েছে, এখনো পর্যন্ত আইন-শৃঙ্খলার কোন অবনতি ঘটেনি। সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩১ জন নির্বাহি মাজিস্ট্রেটসহ বিপুল সংখ্যক সেনা বাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার সদস্য নির্বাচনী কাজে নিয়োজিত রয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা