শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ৫ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সীমান্ত প্রেসক্লাবের বিবৃতি

সাতক্ষীরার পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে বিবৃতি জানিয়েছেন কলারোয়ার সীমান্ত প্রেসক্লাব।
সম্প্রতি সীমান্ত প্রেসক্লাবের মুখপাত্র ডাঃ শফিকুর রহমান সাক্ষরিত এক বিবৃতি এই প্রতিবাদ ও ঐ ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

জানা গেছে, সাতক্ষীরার তালা উপজেলা সদরের আটারই গ্রামে বিএসটিআই এর ভুয়া নিবন্ধন ব্যবহারকারী শপিং ভ্যালি সেমাই কারখানার বিরুদ্ধে সত্য সংবাদ প্রকাশের জেরে ঐ সেমাই কারখানার ম্যানেজার জহুর আলী বাদী হয়ে- ঢাকা পোস্টের সাতক্ষীরা প্রতিনিধি সোহাগ হোসেন, ঢাকা মেইলের সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফারহাদ, সাতক্ষীরার দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি হোসেন আলী, দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি হাবিবুর রহমান সোহাগ ও সাতক্ষীরার দৈনিক কালের চিত্রের পাটকেলঘাটা প্রতিনিধি শাহীন বিশ্বাস’র নামে সাতক্ষীরার আমলী আদালত-৩ এ সিআর-১১২/২৩ নং মামলা দায়ের করেছেন। যা এখন পিবিআই এর তদন্তধীন আছে।
ঐ বিবৃতিতে আরো বলা হয়েছে..সাংবাদিকদের বিরুদ্ধে এমন মিথ্যা ও হয়ারানিমূলক মামলা স্বাধীন গণমাধ্যমের চলার পথকে বাধাগ্রস্থ করেছে।

সরকার ও সরকারপ্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রশ্নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তখন সরকারের একটি অসাধু চক্র নিজেদের দুর্নীতি-অনিয়ম-অপরাধ ঢাকতে সাংবাদিকদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ওই চক্রটির কর্মকাণ্ড সরকারের স্বাধীন সংবাদ মাধ্যম নীতিকে প্রশ্নবিদ্ধ করছে, সাংবাদিক ও সংবাদমাধ্যমকে নানাভাবে হয়রানিমূলক ও মিথ্যা মামলার জালে আবদ্ধ করার অপচেষ্টা করছে।

সাংবাদিক ও সংবাদমাধ্যমের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়ারানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে অন্যথায় সাংবাদিক সমাজ এ ধরণের হয়রানিমূলক মামলা ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হবে।

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত