শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

তালায় ফিরোজ আহমেদ স্বপন’র গণসংযোগ

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১( তালা- কলারোয়া) সংসদীয় আসনে আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতিকের প্রত্যাশায় ফিরোজ আহম্মেদ স্বপন তালা উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনসংযোগের মাধ্যমে প্রচার-প্রচারনা অব্যাহত রেখেছেন।

শনিবার(২৯ এপ্রিল) দিন ব্যাপি কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন তালা উপজেলার সরুলিয়া, তেঁতুলিয়া, খেসরা, তালা সদর ও জালালপুর ইউনিয়নের বিভিন্ন বাজার, গুরুত্বপূর্ন মোড়, স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গনসংযোগ শেষে বিকালে জালালপুর ইউনিয়নের শ্রী মন্তকাটি বাজারে কর্মীসভায় মিলিত হয়েছেন।

গনসংযোগে তিনি তালা- কলারোয়া সংসদীয় আসনে আ’লীগ দলীয় প্রার্থীর মনোনয়ন প্রতাশা করে বলেন, দলীয় সংগঠনকে মজবুত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের জয়ের বিকল্প নেই। তিনি বিএনপি- জামায়াতের দেশ বিরোধী কর্মকান্ডকে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করে তালা- কলারোয়ায় আ’লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতা- কর্মীদেরকে ভেদাভেদ ভুলে যেয়ে সংগঠনকে শক্তিশালী করে ঐক্যবদ্ধ থেকে সাধারন মানুষের পাশে থাকার আহবান জানান।

দিনব্যাপি গনসংযোগে সফরসঙ্গী হিসাবে ছিলেন কলারোয়া উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান সোহেল রানা, কেরালকাতা ইউনিয়ন আ’ লীগ সভাপতি মাস্টার হাফিজুর রহমান প্রমুখ। এ সময় তালা উপজেলা আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, আ’লীগ নেতা আতিয়ার বিশ্বাস, রবিউল আলম, রামপ্রসাদ, ইউপি সদস্য শফিকুল ইসলাম, আ’লীগ নেতা বেল্লাল হোসেন, প্রবীর মুখার্জী সহ ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় আ’লীগ, যুবলীগ, কৃষকলীগের অসংখ্য নেতা- কর্মীরা উপস্থিত থেকে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার দৃঢ়তা ব্যক্ত করেন। উল্লেখ্য, আ’লীগের ত্যাগি নেতা ফিরোজ আহম্মেদ স্বপন দীর্ঘদিন যাবৎ তালা ও কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে আ’লীগ নেতা- কর্মীদেরকে সংগঠিত করতে মতবিনিময়, কর্মীসভা ও উঠান বৈঠক অব্যাহত রেখেছেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, জাতীয় কাউন্সিল আয়োজন, মেয়াদোত্তীর্ণবিস্তারিত পড়ুন

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষাসৈনিক ও বিএনপির জাতীয় স্থায়ীবিস্তারিত পড়ুন

আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারবিস্তারিত পড়ুন

  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
  • হাইকোর্টের রায়: সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
  • আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই, বিএনপির সাধারণ কর্মী: শাহে আলম
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের : দ্য ডেল্টাগ্রামের জরিপ
  • আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড: আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার আহ্বান উপদেষ্টার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী