শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এমপি রবি ফুটবল টুর্নামেন্ট’ বল্লী ইউনিয়নকে হারিয়ে ফাইনালে আগরদাঁড়ী

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ও বর্ণিল
আয়োজনের মধ্য দিয়ে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর জাঁকজমকপূর্ণ ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকাল ৩টায় সাতক্ষীরা স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির সার্বিক ব্যবস্থাপনায় এমপি রবি ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন
সেলিম যাদু, এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর সমন্বয়কারি বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান খোকন, আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান মো. কবির
হোসেন মিলন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আশরাফুর রহমান খোকন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মো. রুহুল আমিন, আওয়ামী লীগ নেতা মো. শাহিদুল ইসলাম, জেলা ফুটবল এসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী, লাবসা ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল আলিম, মীর হাবিবুর রহমান বিটু, ইউনিয়ন যুবলীগ নেতা আবতাবুজ্জামান লাল্টু, আবুল বাসার প্রমুখ।

এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর দ্বিতীয় সেমিফাইনালে অংশ নেয় আগরদাঁড়ী বনাম বল্লী। খেলায় আগরদাঁড়ী ১টি গোল করে। ফলে ১-০ গোলে বল্লী ইউনিয়নকে হারিয়ে আগরদাঁড়ী ইউনিয়ন দল জয়লাভ করে এবং ফাইনালে খেলার গৌরব অর্জন করে।

খেলাটি পরিচালনা করেন নাসির উদ্দিন, সহকারি রেফারী ছিলেন আবু অহিদ বাবলু, একে আজাদ কাঁনন ও ইকবাল কবির খান বাপ্পি।

বৃহস্পতিবার দুপুর ২টার আগেই সাতক্ষীরা স্টেডিয়াম দর্শকে গ্যালারী কানায় কানায় ভরে যায়। সাতক্ষীরার
ইতিহাসে স্টেডিয়ামে এত বেশি ফুটবল প্রেমী দর্শক কখনও দেখা যায়নি। সকল গ্যালারী দর্শক পরিপূর্ণ হয়ে গেলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মাঠের ভিতরেও গিয়ে দর্শক এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর দ্বিতীয়
সেমিফাইনাল খেলাটি উপভোগ করেন।

খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের মাঝে ট্রফি
ও মেডেল প্রদান করা হয়। এমপি রবি ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলায় অংশ নেবে ভোমরা বনাম আগরদাঁড়ী।

কমিটির সিদ্ধার্ন্ত মোতাবেক পরবর্তীতে ফাইনাল খেলার সময় ও তারিখ জানানো হবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর