বুধবার, জুলাই ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এমপি রবি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায়

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে
সাতক্ষীরা সদরের কোমরপুর ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর প্রথম রাউন্ডের জাঁকজমকপূর্ণ শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সাতক্ষীরা সদরের কোমরপুর ফুটবল মাঠে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির সার্বিক ব্যবস্থাপনায় প্রধান
অতিথি হিসেবে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর
মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এমপি রবি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, জেলা
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, এমপি রবি ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক মীর তানজির আহমেদ, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের উর্দ্ধতন
সহ-সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান
চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, এমপি।রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর সমন্বয়কারি বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী।কামরুজ্জামান খোকন, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর
রহমান হবি, মানস সোম, যুবলীগ নেতা তুহিনুর রহমান তুহিন, তালতলা আদর্শ।মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান খোকন, জেলা
তাঁতীলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মীর শাহিন, সাধারণ সম্পাদক শেখ।তৌহিদ হাসান, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন
শাপলা, আবুল বাসার প্রমুখ।

এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর প্রথম
রাউন্ডের শেষ খেলায় অংশ নেয় সাতক্ষীরা সদর উপজেলা বনাম ধুলিহর ইউনিয়ন। খেলায় ২-১ গোলে সাতক্ষীরা সদর উপজেলাকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন দল জয়লাভ করে। খেলা পরিচালনা করেন রেফারী শাম্মু, সহকারি রেফারী ছিলেন এ.কে আজাদ কানন ও আসাদ।

রবিবার দুপুর ২টার আগেই কোমরপুর ফুটবল মাঠ দর্শকে কানায় কানায় ভরে যায়। প্রায় ১৫ হাজার দর্শক প্রথম রাউন্ডের শেষ খেলাটি উপভোগ করেন। খেলার সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ কতটা সত্য?

সাতক্ষীরা সদর উপজেলায় কৃষি বিভাগের বৃক্ষরোপণ ও কৃষি প্রণোদনা কর্মসূচিতে অনিয়মের অভিযোগবিস্তারিত পড়ুন

তালায় জেলা প্রশাসকের সঙ্গে কর্মকর্তা-জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজের সঙ্গে তালা উপজেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যানজট নিরসনকল্পে সভা, একগুচ্ছ পদক্ষেপে যানজট নিয়ন্ত্রণে আনার আশাবাদ

সাতক্ষীরা জেলা শহরের যানজট নিরসনকল্পে গঠিত উপ-কমিটির প্রথম সভা জেলা প্রশাসকের সম্মেলনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিআরডিবির র‍্যালি ও আলোচনা সভা
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • জমি-জায়গার বিরোধের জের ধরে জমি দখলের চেষ্ঠা, পুকুর ও মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযাগ
  • দৃষ্টিপাত সম্পাদক এর সুস্থতা কামনা সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের চারা বিতরণ কর্মসূচি
  • সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের কমিটি গঠন; সভাপতি কেডি, সম্পাদক মেহেদী
  • এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা জেলা ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
  • সাতক্ষীরায় রবীন্দ্রনাথ-নজরুলের জন্মজয়ন্তী উদযাপন
  • দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের বিবৃতি
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় প্রেসক্লাবের বিবৃতি
  • খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
  • গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ সমাবেশ, মিছিল