শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিভিন্ন ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্তদের সাথে মতবিনিময়

কলারোয়ায় বিভিন্ন ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ-২২’ প্রনয়ন কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ের আয়োজনে রবিবার (২৫ সেপ্টেম্বার) সকালে পৃথকভাবে উপজেলার কুশোডাঙ্গা ও দেয়াড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মতবিনিময় সভা অনুণ্ঠিত হয়। অনুরুপভাবে শনিবার কয়লা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মতবিনময় সভা অনুষ্ঠিত হয়।

সকল সভায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম বাস্তবায়নে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস। তিনি গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৩ অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি যেয়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করার আহবান জানান।

এই কার্যক্রমে নতুন ভোটার তালিকায় অর্ন্তভূক্তি, ভোটার তালিকা হতে নাম কর্তন ও ভোটার এলাকা স্থানান্তর করা যাবে বলে জানা যায়। মতবিনিময় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১১ নং দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, ১০ নং কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাঈদ আলী গাজী ও ৩ নং কয়লা ইউপি চেয়ারম্যান সোহেল রানা সহ সকল ইউপি সদস্য, সংশ্লিষ্ট ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণ।

উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস মতবিনিময় ও হালনাগাদ ভোটার তালিকা প্রনয়নের কার্যক্রম পরিদর্শন অব্যাহত থাকবে বলে জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটারবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানিবিস্তারিত পড়ুন

মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধ ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ