শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় করোনায় আরও ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৩

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন আরও ৫৩ জন ব্যক্তি। এসময় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮৬ জনের। শনাক্তের হার ২৮ দশমিক ৪৯ শতাংশ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার ২৫ জুন শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যাদের মৃত্যু হয়েছে তারা হলেন, করোনা পজিটিভে জেলার কালিগঞ্জ উপজেলার পশ্চিম নারায়নপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী ফতেমা খাতুন (৬০)।

এছাড়া করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, সদরের আমতলা এলাকার এলাহী আলমের স্ত্রী রহিমা (৬০), কলারোয়ার বড়ালী গ্রামের মৃত ইদ্রিস আলীর স্ত্রী মাছুমা (৪২), শহরের মুনজিতপুর গ্রামের মৃত মাহাবুবর রহমানের ছেলে সিরাজুল হক (৭০), দেবহাটার হিজলডাঙ্গা গ্রামের নারায়ন অধিকারির স্ত্রী ঝংকারি অধিকারি। এছাড়া অন্যদের বিস্তারিত নাম ঠিকানা জানা যায়নি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়া পৌর শহরে উপজেলা যুবদল,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৯২ হাজারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়