মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় করোনা উপসর্গে আরো ১০ জনের মৃত্যু

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৫ নারীসহ আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
সেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে মারা যায়।

এদিকে এসময় জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১১ জনের।

এ নিয়ে জেলায় বুধবার (৭ জুলাই) সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৬ জন।
আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৩৮৬ জন।

জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে জেলায় মারা গেছেন ১০ জন। এরমধ্যে সামেক হাসপাতালে ৯ জন ও বেসরকারি হাসপাতালে মারা গেছেন একজন।’

উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলো- তালা উপজেলার দুধলে গ্রামের মৃত খোরাম হোসেনের স্ত্রী ফাতেমা খাতুন (৬৫) ও একই উপজেলার ইসলামকাটি গ্রামের মৃত মুকুর দাসের ছেলে গোবিন্দ দাস (৬১), রামেরডাঙ্গা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে জুফিকার আলী (৫৯), শহরের কামালনগর এলাকার দেলদার রহমানের ছেলে মাহাবুবার রহমান (৭০), সদরের আলীপুর গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী নাজমুন নাহার (৩০), আশাশুনির বাইনতলা গ্রামের মৃত অযেদ আলীর ছেলে লুৎফার রহমান (৬০), দেবহাটার চন্ডিপুর গ্রামের মিলন চৌধুরীর স্ত্রী শাহানাজ (৩২), কলারোয়ার তালুনদিয়া গ্রামের গোলাম রুহুলের স্ত্রী রহিমা খাতুন (৫০) ও যশোরের কেশবপুরের মাত্তারাডাঙ্গা গ্রামের প্রবীর কুমারের স্ত্রী ডলি (৩৭)।
এছাড়া সাতক্ষীরা শহরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।

এদিকে এসময় জেলায় ৪০৬ নমুনা পরীক্ষায় ১১১ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে সামেক হাসপাতালের পিসিআর ল্যাবে মোট ১৯৫টি নমুনা পরীক্ষায় ৪১ জনের ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২১১টি নমুনা পরীক্ষায় আরও ৭০ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। শনাক্তের হার ২৭ দশমিক ৩৪ শতাংশ।

তিনি আরো বলেন, ‘মঙ্গলবার (৬ জুলাই) পর্যন্ত সাতক্ষীরায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯৫৪ জনে। আর জেলায় মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৮৩৬ জন।’

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা