শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় চলছে কঠোর লকডাউন, ২৪ ঘণ্টায় মৃত্যু ৪, আক্রান্ত আরো ৫৭

সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে এবং সাতক্ষীরা জেলা ভিত্তিক চারদফা লকডাউনের শেষ দিনে সাতক্ষীরায় বিধিনিষেধ বাস্তবায়নে একযোগে মাঠে নেমেছে সেনাবাহিনী, বিজিবি, ম্যাজিষ্ট্রেট ও পুলিশসহ আইনশৃখংলা বাহিনীর সদস্যরা। জেলার সাতটি উপজেলায় নামানো হয়েছে সেনাবাহিনী। শুক্রবার সকাল থেকে সাতক্ষীরা শহরে মহড়া দিতে দেখা গেছে সেনাবাহিনীসহ আইনশৃখংলা বাহিনীর সদস্যদের।

সাতক্ষীরা জেলায় স্থানীয় জেলা প্রশাসন ঘোষিত লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে। যে কারণ কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজিনীয় জিনিষপত্রের বেচাকেনা বেলা ১১ টার মধ্যে শেষ করতে হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ১৪৮ টি নমুনা পরীক্ষা করে ৫৭ টি পজেটিভ এসেছে। যার শতকরা হার ৩৮ দশমিক ৫১ শতাংশ। এপর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭৪ জন। উপসর্গ নিয়ে মারা গেছে ৩৫৪ জন।

করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮১৮। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন করোনা আক্রান্ত ও ২৫৭ জন উপসর্গ নিয়ে ভর্তি আছেন। বেসরকারি হাসপাতালে ১৬জন করোনা আক্রান্ত ও ১২১ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪১৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৫ জন। হোম আইসোলেশনে আছেন ৭৮০ জন।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, জেলায় সেনাবাহিনীর ১০ টি পেট্রোল টিম মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সাত উপজেলায় সাতটি পেট্রোল টিম ও রিজার্ভ রাখা হয়েছে আরো তিনটি পেট্রোল টিম। এছাড়া জেলায় তিন প¬াটুন বিজিবি ও পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার ব্যাটেলিয়ন সদস্য নামানো হয়েছে।

জেলায় একজন করে ম্যাজিস্টে’র নেতৃত্বে ২২টি ভ্রাম্যমান আদালত টহল দিচ্ছে। তিনি আরো জানান, জেলাবাসীকে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে ঘর থেকে বাইরে না বের হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। অকারণে বের হলেই তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।

এদিকে, সরকারের বিধিনিষেধ উপেক্ষা করেই ঘর থেকে বের হয়েছে কিছু মানুষ। শহরের অধিকাংশ দোকারপাট বন্ধ রয়েছে। লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা রয়েছে। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন। এছাড়া শহরের বিভিন্নস্থানে কিছু মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক বাহিনীর ক্যাপ্টেন শামস জানান, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারিভাবে জারিকৃত প্রজ্ঞাপন কার্যকর করার জন্য অসামরিক প্রশাসনের সঙ্গে কাজ করে যাচ্ছে। মোবাইল কোর্টে অংশ নিচ্ছে।

এদিকে সাধারণ মানুষকে ঘরে ফেরাতে সাতক্ষীরা সদর থানার ওসি দেলোয়ার হুসেনের উদ্যোগে শহরের মোড়ে মোড়ে লকডাউন প্লাকার্ড স্থাপন করা হয়েছে। শুক্রবার দুপুর ১২ টায় সাতক্ষীরা নিউমার্কেট মোড় থেকে এ প্লাকার্ড বসানো শুরু হয়। পরবর্তিতে সঙ্গীতা মোড়, সদর হাসপাতাল মোড়, খুলনা রোড মোড়, নারকেল, তলা ব্রিজ, পাকাপুল, কাটিয়া, কদমতলা, আমতলাসহ শহরের উল্লেখযোগ্য পয়েন্টে লকডাউন লেখা প্লাকার্ড বসিয়ে মানুষকে ঘরে থাকার অনুরোধ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে খো খো প্রশিক্ষণ ও টুর্ণামেন্ট

“ক্রীড়া হল পেশা, পরিবার পাবে ভরসা” এই স্লোগানে সাতক্ষীরায় তিন দিন ব্যাপীবিস্তারিত পড়ুন

জেলা পরিষদের প্রশাসক হাবিবকে ফুলেল শুভেচ্ছা সাতক্ষীরা প্রেসক্লাবের

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জাতীয়তাবাদী নাগরিক সমাজের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হওয়ায় হাবিবকে ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানা কর্মসূচি
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম
  • ২০ বছরেও সংস্কার হয়নি সাতক্ষীরার মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ
  • সাতক্ষীরায় অসহায় ও এতিমদের নিয়ে ঈদ পুনর্মিলনী
  • সাতক্ষীরায় নিজ ঘর থেকে মধ্য বয়সী নারির মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ
  • সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার