বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের রাজগঞ্জে গৃহবধধুর আত্মহত্যা

রাজগঞ্জে কোহিনুর খাতুন (২৬) নামের এক সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১ জুলাই) দিবাগত মধ্যরাতে উপজেলার রাজগঞ্জ এলাকার চালুয়াহাটি ইউনিয়নের রতনদিয়া গ্রামে ঘটনাটি ঘটে। কোহিনুর ওই গ্রামের কৃষক এনামুল সরদারের মেয়ে।

এই ঘটনায় নিহতের ভাই ইকবাল হোসেন বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন। খবর পেয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই লিটন মিয়া ঘটনাস্থলে যান এবং শুক্রবার বিকালে তিনি লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।

এসআই লিটন বলেন, রাতের খাবার সেরে একই খাটে স্বামী ও ছোট্ট ছেলেকে নিয়ে ঘুমাতে যান কোহিনুর। স্বামীর ঘুম আসার পর রাতের কোনো এক সময় ঘরের আড়ার সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দেন গৃহবধূ।

শুক্রবার ভোরে এনামুল তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

এসআই লিটন মিয়া আরো বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। স্বজনদের দাবি, গৃহবধু মানসিক ভারসাম্যহীন ছিলেন দীর্ঘদিন। আত্মহত্যার প্রকৃত কারণ জানতে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মাদ্রাসার সামনে এক ছাত্রীকে অপরিচিত এক ব্যক্তি কাগজবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত ১০বিস্তারিত পড়ুন

  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম