রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্পের সমাপনী সভা

‘সুশীল সমাজ ও সরকারি প্রতিষ্ঠানসমূহ শক্তিশালীকরণের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্পের প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার ডিজিটাল হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

বেসরকারী সংস্থা সহায় ও মানুষের জন্য ফাউন্ডেশনের আয়োজনে এবং সুইডিস-সিডা এর অর্থায়নে পাচ বছর মেয়াদি এই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, উল্লেখযোগ্য কার্যক্রম, কার্যক্রমের ফলাফল, প্রকল্পের প্রতিবন্ধকতাসমূহ এবং সুপারিশমালা অনুষ্ঠানে উপস্থাপন করা হয়।

আলোচনা পর্বে সহায় এর বিভিন্ন কার্যক্রম এবং ফলাফল বিবেচনায় উপস্থিত সকলে প্রসংসা করেন এবং এ ধরনের উপযোগী প্রকল্প ভবিষ্যতে চলমান রাখতে সংশ্লিষ্ট এনজিও এবং দাতা সংস্থাকে অনুরোধ করেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মনিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর সহকারী কমিশনার (ভ‚মি) সুমনা আইরিন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরা জেলা দূনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, বাংলাভিশনের আসাদুজ্জামান। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এবং সহায় এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উক্ত সভাটি পরিচালনা করেন, সহায় সংস্থার প্রকল্প সমন্বয়কারী মোঃ মেহেদী হাসান। উল্লেখ্য, সহায় সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের ১০ টি গ্রামে জুলাই ২০১৭ সাল থেকে তাদের প্রকল্প কার্যক্রম শুরু করেন যা আগামী ৩০ জুন শেষ হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ

ভাগ্য বদলের আশায় স্বজনদের মুখে হাসি ফোটাতে সুদূর লেবাননে পাড়ি জমিয়েছিলেন তরুণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঝালমুড়ি বিক্রেতা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভা
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি
  • সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী
  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ
  • সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত
  • মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সাতক্ষীরা জেলা জামায়াত আমির
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন
  • সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার
  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত