শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে রাতের আঁধারে আ’লীগ নেতার সম্পত্তি দখলের অভিযোগ

শ্যামনগরে রাতের আঁধারে ভূমিহীন নামধারী ভূমিদস্যু মোকছেদের নেতৃত্বে প্রবীন আওয়ামীলীগ নেতার সম্পত্তি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের মৃত. সামছুদ্দিন গাজীর পুত্র সুজা মাহমুদ।

লিখিত অভিযোগে তিনি বলেন, শ্যামনগর মৌজায় বি আর এস খতিয়ান ১০৯০ ও বি আর এস খতিয়ান ৭৯০ খতিয়ানে ১ একর ৮৯ শতক সম্পত্তির মধ্যে ৭৯০ খতিয়ানের ৮৯ শতক সম্পত্তি ১৯৬৬ সাল থেকে এবং ১০৯০ খতিয়ানের সম্পত্তি ১৯৭৬ সাল থেকে ক্রয়সূত্রে প্রাপ্ত হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। স্ব নামে নাম পত্তন করাসহ কর আদায়, খাজনা দাখিলার চেক কাটা আছে। কিন্তু সম্প্রতি শ্যামনগর উপজেলার কুখ্যাত ভ‚মিদস্যু মোকছেদ আলীর কু নজর পড়ে। বিভিন্ন সময়ে ১০ লক্ষ টাকা চাঁদার দাবিতে হুমকি ধামকি প্রদর্শণ করতে থাকে। চাঁদা না দেওয়ায় গত ২৯/০১/২০২২ তারিখে বি আর এস ১০৯১ খতিয়ানে ১ একর ৩৯ শতক সম্পত্তি ভূমিদস্যু মোকছেদ আলীর নেতৃত্বে ভ‚মিহীন নামধারী বারেক, সাদআলী, শফিকুল, ফারুক সহ তাদের বাহিনীর সদস্য দখল করে নেয়। উপায়ন্তর হয়ে ৫লক্ষ টাকা মোকছেদ আলীর পুত্র রহমত আলীসহ কয়েকজনের কাছে প্রদান করি। কিন্তু পরসম্পদলোভী মোকছেদ আলী ও তার পুত্র রহমত আলী গংকে আরো ৫লক্ষ চাঁদার টাকা না দেওয়ায় ভূমিদস্যু মোকছেদ আলী স্থানীয় কতিপয় প্রভাবশালী নেতাকর্মীদের অবৈধ সুবিধার আশ্বাস দেখিয়ে দখলের চক্রান্ত শুরু করে এবং বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করতে থাকে। বিষয়টি আচ করতে পেরে ১৯ মে ২০২২ তারিখে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় আবেদন করলে আদালত উক্ত সম্পত্তিতে নিষেধাজ্ঞা জারি করেন এবং পক্ষদ্বয়ের মধ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।

এখবর পেরে ২০ মে ২০২২ তারিখ শুক্রবার গভীর রাতে ভ‚মিদস্যু মোকছেদ আলীর নেতৃত্বে ৩০/৪০ জনের বাহিনী আমাদের উক্ত সম্পত্তিতে প্রবেশ করে বাঁশ খুটি দিয়ে ঘর নির্মান শুরু করে। খবর পেয়ে আমি আমার দুইপুত্রসহ সেখানে গেলে ভ‚মিদস্যু মোকছেদ আলী, তার পুত্র রহমত আলীসহ তাদের ভাড়াটিয়া বাহিনীর সদস্যরা আমাদের উপর হামলা করে মারপিট করে। আমাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আমাদের উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওই ভ‚মিদস্যু মোকছেদ নিজেকে ভ‚মিহীন দাবি করলেও আদৌ সে ভ‚মিহীন নন। তার উপজেলা সদরে পাকা টাইলস বিশিস্ট বাড়িঘর রয়েছে।

এছাড়া মোকছেদ নিজেকে উপজেলা খাসজমি ব্যবস্থাপনা কমিটির সদস্য দাবি করে। আসলে মোকছেদ খাসজমি ব্যবস্থাপনা কমিটির কেউ নন। এছাড়া মোকছেদ ভ‚মিহীন দাবি করে মানুষের রেকর্ডীয় সম্পত্তি দখল করায় তার কাজ। আমি সাতক্ষীরা ৪ আসনের সাংসদ এস এম জগলুল হায়দার সভাপতি -মরহুম আব্দুল কাদের সাধারণ সম্পাদক এর নেতৃত্বাধীন ২০০৪ সালের উপজেলা আওয়ামীলীগের কমিটির কার্যকরি কমিটির সদস্য ছিলাম। ভূমিদস্যু ভ‚মিহীন নাম নিয়ে আমার দীর্ঘ প্রায় ৬০ বছরের দখলীয় সম্পত্তি দখল করেছে।

এবিষয়ে বিভিন্ন দপ্তরে ছুটাছুটি করেও কোন প্রতিকার পাইনি। উল্টো আমাকেসহ আমার সন্তানদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিসহ খুন জখমের হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। এঘটনায় তিনি তার রেকর্ডীয় সম্পত্তি উদ্ধারের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের

শারীরিক সীমাবদ্ধতা কখনো স্বপ্নের পথ রুদ্ধ করতে পারে না—তার উজ্জ্বল দৃষ্টান্ত সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

উপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ ও চারা রোপণে ঐক্যবদ্ধ অঙ্গীকার

‎জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা উপকূলীয় জনপদে প্রাণ-প্রকৃতি ওবিস্তারিত পড়ুন

শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের কার্যকরী কমিটির মেয়াদ শেষ হওয়ায় পাঁচবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ
  • শ্যামনগরের লবনাক্ত এলাকায় মিষ্টি পানির প্ল্যান্ট, মিলছে সুপেয় পানি
  • শ্যামনগরে বিদ্যালয়ের অফিসে আগুন: পুড়ে গেছে কম্পিউটার, শিক্ষা উপকরণ ও নথিপত্র
  • শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি