বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা

সাতক্ষীরায় বর্তমান পৌরসভা নির্বাচন ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ের লক্ষ্যে ইউনিয়ন আওয়ামীলীগ ও অন্যান্যনেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় এমপি রবি’র আহবানে এবং তার নিজস্ব বাসভবনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

মতবিনিময় সভার শুরুতে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সভাপতি সৎ ও যোগ্য শেখ নাসেরুল হককে দলীয় মনোনয়ন দেওয়ায় জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং সবাইকে শেখ নাসেরুল হক’র বিজয়ের জন্য এবং সর্বাত্বাক চেষ্টা করার আহবান জানান।’

এসময় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “চলমান সাতক্ষীরা পৌরসভা নির্বাচন ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ
করতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত দলীয় প্রার্থীদেরকে নির্বাচনে জয়লাভ করতে হবে। তা না হলে উন্নয়ন
বাঁধাগ্রস্থ হবে। পৌর নির্বাচনে জয়লাভের জন্য দলীয় প্রার্থীদের পাশে থেকে কাজ করতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভের জন্য সৎ ও যোগ্য প্রার্থীদের দলীয় মনোনয়ন দিতে হবে। কোনভাবে অযোগ্য ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেওয়া যাবেনা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়লাভের জন্য যাচাই বাছাই করে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।

এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. গোলাম মোর্শেদ, সরদার নজরুল ইসলাম, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য ইশারুল ইসলাম, বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর
রহমান, কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউছুফ আলম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শওকাত আলী, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাস, ফিংড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. লুৎফর রহমান ও আওয়ামীলীগ নেতা মো. শাহিদুল ইসলাম প্রমুখ।

এসময় ১৪টি ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়, দরিদ্র ও দুস্থ হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়িবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা মন্টু

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৭নম্বর চন্দনপুর ইউনিয়নের দুটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা