বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট ২০২১ বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ বালিকা (অনূর্ধ্ব-১৭) ফুটবল টূর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী খেলায় (বালক) তালা উপজেলা ২-০ গোলে কলারোয়া উপজেলাকে হারিয়ে শুভ সূচনা করে।

বৃহস্পতিবার (৩ জুন) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বয়সভিত্তিক এই ফুটবল টুর্নামেন্টটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও সাতক্ষীরা জেলা প্রশাসক এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানজিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম মোস্তাফা কামাল।

সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্সের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবদুল মোমেন খান চেীধুরী, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি,জেলা ফুটবল এসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী, বাছাই কমিটির সদস্য কিরন্ময় সরকার, ইকবাল কবির খান বাপ্পি প্রমুখ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট বালক’র (অনূর্ধ্ব-১৭) উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে তালা উপজেল বনাব কলারোয়া উপজেলা। খেলায় তালা উপজেলা ২-০ গোলে কলারোয়া উপজেলাকে হারিয়ে শুভ সূচনা করে।

উদ্বোধনী খেলাটি পরিচালনা করেন রেফারী এস এম আব্দুল গফ্ফার। সহকারি রেফারি সামু চৌধুরি, মজনু এলাহি ও ফারুক হোসেন, এসময় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা সমগ্র অনুষ্ঠান করেন।

এর আগে একই মাঠে বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের প্রথম খেলায় কলারোয়া উপজেলা ৮-০ গোলে তালা উপজেলাকে হারিয়ে বিজয় লাভ করে। নির্ধারিত খেলায় কলারোয়া উপজেলা দলের হ্যাট্টিকসহ সুমাইয়া ও সুরাইয়া ৪ গোল করে।

শুক্রবার একই মাঠে (বালক ও বালিকা) শ্যামনগর উপজেলা বনাম দেবহাটা উপজেলা দল মুখোমুখি হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Trainingবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ