মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বাল্যবিবাহ ও ঝরেপড়া প্রতিরোধে বিআরডিবির ইরেসপো প্রকল্প

বাল্যবিবাহ ও ঝরেপড়া প্রতিরোধ এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশে এবার চালু হয়েছে বিআরবির দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)। সাতক্ষীরা সদর উপজেলার দুটি মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রকল্পটির যাত্রা শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের ফলে কিশোরীদের ঝরেপড়া রোধ হবে, বাল্যবিবাহ রোধ হবে, কিশোরী স্বাস্থ্য নিশ্চিত হবে, সঞ্চয়ী মনোভাব গড়ে উঠবে, পিছিয়েপড়া শিক্ষার্থীরা সৃজনশীলতায় দক্ষ হবে এবং আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি-ইরেসপো) প্রকল্পটি বাস্তবায়ন করছে।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ জাহাঙ্গীর আলম ও মৃদুল সরকার জানান, সাতক্ষীরা সদর উপজেলায় দুটি ইউনিয়নে দুটি গার্লস স্কুলে প্রকল্পটি বাস্তবায়নে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। তারা বলেন, দুটি স্কুল থেকে ১০০ জন করে মোট ২০০ কিশোরী প্রকল্পভুক্ত হয়েছে। প্রকল্পের আওতায় প্রত্যেক শিক্ষার্থী প্রতি মাসে ২০০টাকা জমা দিলে বছর শেষে প্রত্যেক শিক্ষার্থীর হিসাবে ৭২০০ টাকা জমা হবে। বাকী টাকা সরকার দিবে। এভাবে ৫ বছর পর একজন শিক্ষার্থী পাবে ৩৬ হাজার টাকা। এতে করে একজন শিক্ষার্থী বাল্যবিবাহ থেকে রক্ষা পাবে এবং শিক্ষা জীবন শেষে একটি মোটা অঙ্কের টাকা পাবে। যাতে করে সে পরবর্তীতে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে নিজের পায়ে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করতে পারে। তবে শর্ত হলো- ১৮ বছরের মধ্যে কোন কিশোরী শিক্ষার্থীকে বিবাহ দেওয়া যাবে না। এজন্য কিশোরী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সচেতন হতে হবে।
এদিকে শনিবার (২১ মে) এ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে সদর উপজেলার আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও বল্লী আদর্শ গার্লস হাইস্কুলে পৃথকভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শেখ জাহাঙ্গীর আলম, সহকারি পল্লী উন্নয়ন অফিসার (ইরেসপো) মৃদুল সরকার, স্কুলের প্রধান শিক্ষক হারান চন্দ্র সরকার, সহকারি শিক্ষক অর্চনা রানী প্রমুখ।
পরে বল্লী আদর্শ গার্লস হাইস্কুলে সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শেখ জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক মুনসুর রহমানসহ অন্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি পল্লী উন্নয়ন অফিসার (ইরেসপো) মৃদুল সরকার।
অনুষ্ঠানে উভয় স্কুলে কিশোরীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করেন অতিথিগণ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন

সাতক্ষীরার ঐতিহ্যবাহী সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন টিভিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার সোমবার (১০বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার

নিখোঁজের ২দিন পর সাতক্ষীরার আশাশুনিতে ব্যবসায়ী কালাম সরদারের (৬০) মরদেহ উদ্ধার করাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় ড্রেনেজ, সবুজ এলাকা, জনস্বাস্থ্যের উন্নয়নে সমন্বয় দাবি
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • আহত ছাত্রদল নেতা বাপ্পিকে হাসপাতালে দেখতে গেলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ
  • সাতক্ষীরার বাঁশদহায় ইয়াবাসহ শফিকুল আটক
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান, আলোচনা সভা
  • সাতক্ষীরায় শিশু অধিকার রক্ষা ও যৌন নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে
  • সাতক্ষীরায় বৃক্ষমেলায় ‘গ্যাস সেভার’ এবং পরিবেশবান্ধব রান্নার নানা উদ্ভাবন