শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলোরোয়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কেঁড়াগাছি ও কুশোডাঙ্গা ইউপি একাদশ যৌথ চ্যাম্পিয়ন

কলারোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বৈরী আবহাওয়ায় অমিমাংসিত খেলায় কেঁড়াগাছি ইউপি ও কুশোডাঙ্গা ইউপি একাদশকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষনা করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শনিবার (২১ মে) বিকাল ৩ টায় সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় কুশোডাঙ্গা ইউনিয়ন বনাম কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ একাদশ।

খেলার প্রথমার্ধের শেষে কুশোডাঙ্গার ইমরান গোল করে দলকে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময়ে বৈরী আবহাওয়ার মধ্যে কেঁড়াগাছি গোল পরিশোধ করার পর প্রচন্ড বৃষ্টিতে আলোর স্বল্পতায় অমীমাংসিত অবস্থায় থাকা খেলাটি উভয় দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষনা করা হয়।

ফাইনাল খেলাটি উপভোগ করতে মাঠে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাস, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ(ওনি) নাসির উদ্দীন মৃধা, অফিসার ইন চার্জ ( তদন্ত) হাফিজুর রহমান, প্রধান শিক্ষক আঃ রব, ইউপি চেয়ারম্যান সাঈদ আলী গাজী, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, মেডিকেল অফিসার ডাঃ রনজিত হালদার, বি,আর,ডি,বি অফিসার সোহেল হোসেন, আ’লীগ সাধারন সম্পাদক আলিমুর রহমান, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, পাবলিক ইনস্টিটিউটের সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, ফায়ার সার্ভিস কর্মকর্তা শরিফুল ইসলাম, ক্রীড়া ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুর রহিম বাবু, রেজাউল করিম লাভলু,ক্রীড়া সংগঠক দিলীপ ঘোষ সহ সূধি ও বিপুল সংখ্যক দর্শকবৃন্দ।

খেলাটি পরিচালনা করেন মেহেদী হাসান ইমন। তাকে সহযোগিতা করেন মোশাররফ হোসেন ও রুহুল আমিন।
৪র্থ রেফারি ছিলেন মাষ্টার মাসউদ পারভেজ মিলন।

ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, মাস্টার শেখ শেখ শাহাজাহান আলী শাহিন, জাহাঙ্গীর হোসেন ও রুস্তম আলী।

প্রসঙ্গতঃ বৈরী আবহাওয়ার কারনে স্থগিত পুরস্কার বিতরণ আগামীককাল রবিবার বিকাল ৫ টায় অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক