শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় রসুলপুরে ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় অধ্যাপক ডা. এম.আর খান ও আনোয়ারা খানম স্মৃতি ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর) বিকাল ৩টায় রসুলপুর ফুটবল মাঠে রসুলপুর যুব সমিতির সার্বিক ব্যবস্থাপনায় রসুলপুর যুব সমিতির সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এসময় তিনি বক্তব্যে বলেন, “যুব সমাজ যতদিন ক্রীড়াঙ্গণে থাকবে, ততদিন যুব সমাজ সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে দুরে থাকবে। জাতীয় অধ্যাপক ডা. এম.আর খান একজন গুণি মানুষ ছিলেন। তার স্মৃতিতে জাতীয় অধ্যাপক ডা. এম.আর খান ও আনোয়ারা খানম স্মৃতি ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর আয়োজন করায় রসুলপুর যুব সমিতিকে ধন্যবাদ জানান।”

এসময় প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার
মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ও ফুটবলে কিক মেরে উদ্বোধনী খেলার উদ্বোধন করেন এবং খেলাটি উপভোগ করেন।”

ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন, কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, রসুলপুর যুব সমিতির সহ-সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. এম.আর খান ও আনোয়ারা খানম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক আতিকুর রহমান খান চট্ট, রসুলপুর যুব সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান বিটু, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইকবল কবির খান বাপ্পী, আ.ম আক্তারুজ্জামান
মুকুল, কাজী কামরুজ্জামান, মীর তাজুল ইসলাম রিপন, জেলা ফুটবল এসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী, রসুলপুর যুব সমিতির সহ-সভাপতি মো. সৈয়দ আহম্মদ খান মনু, আলাউদ্দীন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ ময়নুর আরেফিন মনি, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান রতন, দপ্তর সম্পাদক শাহবাজ আলী খোকন, সেবা ও সমাজ সাঈদ হাসান সাঈদ, অংগ সংগঠন প্রতিনিধি লিয়াকত হোসেন অরুণ, জাহিদুর রহমান শোভন, আলীম হাসান, রুবিনা জামান খান শাওলী, ফারহানা খান জয়া, আব্দুল কাদের, নির্বাহী সদস্য জাহাঙ্গীর কবির খান রেবু, শেখ আশরাফুল কবির লাবু, মোজাফ্ফার হোসেন, মো. কবির হোসেন, দিদারুল আলম খান জনি প্রমুখ।

১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় রসুলপুর যুব সমিতি বনাম বাঁকাল পিডি এস একতা সংঘ।

প্রথমার্ধের খেলায় জয়ের লক্ষ্যে কোন দল গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের খেলায় বাঁকাল পিডি এস একতা সংঘ পরপর ৩টি গোল করে জয়ের লক্ষ্যে পৌছে যায়। ফলে বাঁকাল পিডি এস একতা সংঘ ৩-০ গোলে রসুলপুর যুব সমিতিকে হারিয়ে উদ্বোধনী খেলায় জয়লাভ করে।

খেলার রেফারী ছিলেন আব্দুল গফ্ফার, সহকারি ছিলেন পিপুল খান ও হারুন খান।

১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় রসুলপুর ফুটবল মাঠ কানায় কানায় দর্শক
খেলাটি উপভোগ করে। এসময় রসুলপুর যুব সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন