শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ১০ লক্ষ টাকা জরিমানা

সাতক্ষীরায় রোববার দিনভর র‌্যাব এর অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে র‌্যাব এর ভ্রাম্যমান আদালত।

সকাল ১১টায় শুরু হওয়া র‌্যাব এর অভিযানে নেতৃত্বে দেন র‌্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইন।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দপ্তরের এস্কিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাদির শাহ।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেনেটারি ইনস্পেকটর রবিন্দ্র নাথ সরকার।

আরও উপস্থিত ছিলেন বিএসটিআই এর প্রতিনিধি সাফায়েত হোসেনসহ র‌্যাবের সদস্যরা।

অভিযানের শুরুতে পাটকেলঘাটা বলফিল্ড মোড়ে অবস্থিত ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি তৈরী ও কারখানাকে নোংরা স্যাঁত সেতে পরিবেশে মিষ্টান্ন সামগ্রী তৈরী, লাইসেন্স নবায়ন না থাকায় ও কারখানার শ্রমিকরা স্বাস্থ্য বিধি না মানার দ্বায়ে নিরাপদ খাদ্য আইন ২০১৫ এর ৩৩ ধারা ও বি এস টি আই আইন ২০১৮ এর ১৫ ধারায় ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে বিনেরপোতা বেসিক শিল্পনগরীতে অবস্থিত চায়না বাংলা ফুডস্ এর কারখানাকে নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরী, পণ্যের মান ঠিক না থাকা, লাইসেন্স না থাকা ও কারখানার শ্রমিকরা স্বাস্থ্য বিধি না মানার দ্বায়ে বি এস টি আই আইন ২০১৮ এর ১৫ ধারা ও নিরাপদ খাদ্য আইন ২০১৫ এর ৩৩ ধারায় ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ সাতক্ষীরা সদর থানার সামনে অবস্থিত হোটেল রাজকে নোংরা স্যাঁত সেতে পরিবেশে খাবার তৈরী, দই তৈরীর লাইসেন্স নবায়ন না থাকায় ও কারখানার শ্রমিকরা স্বাস্থ্য বিধি না মানার দ্বায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ও বিএসটি আই আইন ২০১৮ এর ৩০ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার কাম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইন বলেন, আমাদের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন