শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দিন-দুপুরে বাইপাস সড়কে সাড়ে ৪ লক্ষ টাকা ছিনতাই!

দিন-দুপুরে সাতক্ষীরা বাইপাস সড়ক থেকে লস্কর ফিলিং স্টেশনের সাড়ে ৪ লক্ষ টাকা ছিনতাই করেছে অজ্ঞাত ছিনতাইকারীরা।

রবিবার (১০ অক্টোবর) বেলা আড়াইটার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কের বালিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

লস্কর ফিলিং স্টেশন সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের বেতলা-বাশঘাটা এলাকার যশোর-সাতক্ষীরা সড়ক সংলগ্ন লস্কর ফিলিং স্টেশন-২ থেকে ৪লক্ষ ৪৫ হাজার ৫শত ২০টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে বের হন পাম্পের নজেলম্যান উত্তম সরকার। সাতক্ষীরা বাইপাস (বিনেরপোতা টু সাতক্ষীরা মেডিকেল কলেজ) সড়কের বালিয়াডঙ্গা নামক স্থানে পৌছালে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে অজ্ঞাত তিনজন ব্যক্তি তার গতিরোধ করে গলায় ছুরি ধরে তার কাছে থাকা ৪লক্ষ ৪৫হাজার ৫শত ২০টাকা ছিনিয়ে নেয়। টাকা ছিনিয়ে নিয়ে চলে যাওয়ার পূর্বে ছিনতাইকারীরা উত্তম সরকারের কাছে থাকা হিরো স্পেলেন্ডার মোটরসাইকেলের চাবি কেড়ে নিয়ে সড়কের ধারে ফেলে দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলওয়ার হোসেন ও জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলওয়ার হোসেন বলেন, ছিনতাই কিনা সেটি এই মুহুর্তে বলা যাবে না। তবে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যার কাছ থেকে টাকা ছিনতাই হয়েছে তার কথাবার্তা অসংলগ্ন। সুতরাং বিষয়টি সন্দেহ জনক। তবে বিষয়টি নিয়ে তদন্ত টিম কাজ করছে।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন